সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

বদর দিবস উপলক্ষে চাঁদপুরে ইসলামী আন্দোলনের আলোচন সভা ও ইফতার মাহফিল 

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৯ এপ্রিল, ২০২৩, ২:৫৭ পিএম
বদর দিবস উপলক্ষে চাঁদপুরে ইসলামী আন্দোলনের আলোচন সভা ও ইফতার মাহফিল 
ঐতিহাসিক বদর দিবসের তাৎপর্য ও শিক্ষা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
(৯ এপ্রিল) রবিবার বিকালে শহরের বিপনিবাগ পার্টি হাউজে এ আয়োজন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার।
ইফতার মাহফিলে রাজনীতিবিদ, শিক্ষক, জনপ্রতিনিধি, ওলামায়ে কেরাম, চিকিৎসক, ব্যবসায়ী, সংগঠকসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন জেলা ইসলামী আন্দোলনের সভাপতি শেখ মোঃ জয়নাল আবদীন। তিনি বলেন, বদর দিবসের চেতনা আমাদের বিশ্বাসী করেছে। ঐতিহাসিক বদর দিবসের শিক্ষা হলো আল্লাহর প্রতি বিশ্বাস রাখা। বদরের যুদ্ধে অংশগ্রহন করা সাহাবীর সংখ্যা কম হলেও আল্লাহর প্রতি বিশ্বাস থাকায় বদরের যুদ্ধে বিজয় অর্জন হয়েছে।হযরত মোহাম্মদ (সঃ) এর ডাকে ইসলামকে টিকিয়ে রাখার লক্ষ্যে সাহাবারা বদরের প্রান্তরে একত্রিত হয়ে বাতেলের বিপক্ষে যুদ্ধ করে বিজয় অর্জন করে।
তিনি বলেন, ইসলামী আন্দোলন এদেশে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠায় রাজনীতি করে। শান্তি, সমৃদ্ধি, সম্প্রীতি এবং ইসলামী সমাজ ব্যবস্থা কায়েমের লক্ষ্যে ইসলামী আন্দোলন কাজ করে যাচ্ছে।
তিনি আরো বলেন, আমরা এমন একটি দলের রাজনীতি করি, যে দলের নেতা এদেশের সকল মানুষের কাছে একজন আদর্শবান মানুষ হিসেবে পরিচিত। তাই আপনাদের প্রতি আহ্বান থাকবে, আপনারা ইসলামী আন্দোলন বাংলাদেশের ছায়াতলে এসে একটি কল্যাণকর, রাষ্ট্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হন।
ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারী কে এম ইয়াসিন রাশেদসানী ও সাংগঠনিক সম্পাদক শাহ জামাল গাজী সোহাগ এর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সোহেল রুশদী, খেলাফত মজলিশের জেলা সভাপতি মাওলানা লিয়াকত হোসেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড, কামাল হোসেন, সদর হাসপাতালের চিকিৎসক ডাঃ বেনজির আহমেদ,বিশিষ্ট রাজনীতিবিদ এস এম জয়নাল আবেদিন, ফরিদগঞ্জ শাশিয়ালি মাদ্রাসার মুহাদ্দিস মাওঃ মোঃ আবু মুসা, পৌর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি আবু নাঈম তানবীর প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, দৈনিক ইলশেপাড় পত্রিকার প্রধান সম্পাদক চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান সুমন, কোষাধ্যক্ষ তালহা জুবায়ের, চাঁদপুর অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি বিপ্লব সরকার, রজনীতিবীদ, শিক্ষক, ডাক্তার, আইনজীবী, পেশাজীবি, সাংবাদিক ও সুধী মহল সহ ও নানা শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহণ করেন।
অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ইসলামী আন্দোলনে জেলা সহসভাপতি অধ্যক্ষ গাজী মোঃ হানিফ।

‘নিজ স্ত্রীর সাথে’ ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল, জামায়াত নেতার রুকন পদ স্থগিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১১:৫৫ পিএম
‘নিজ স্ত্রীর সাথে’ ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল, জামায়াত নেতার রুকন পদ স্থগিত

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় মো. শহীদুল্লাহ্ (৪৬) নামের এক নেতার রুকনিয়াত সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২ অক্টোবর) সন্ধ্যায় জরুরি সভা ডেকে এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে দলটির ময়মনসিংহ মহানগর শাখা।

মো. শহীদুল্লাহ্ নগরের নতুন বাজার থানা জামায়াতের রুকন পদে ছিলেন। দলীয় পরিচয়ের পাশাপাশি তিনি স্থানীয় নওমহল এলাকার আল আরাবিয়া দাখিল মাদ্রাসার অফিস সহকারী হিসেবে কর্মরত।

দলীয় সূত্র জানায়, সোমবার সকাল থেকেই মো. শহীদুল্লাহ্‌র একটি আপত্তিকর ভিডিও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং স্থানীয় পর্যায়ে সমালোচনার জন্ম দেয়। উদ্ভূত পরিস্থিতিতে মহানগর জামায়াত জরুরি সভায় বসে এ সিদ্ধান্ত নেয়।

ময়মনসিংহ মহানগর জামায়াতের আমির কামরুল আহসান সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করে জানান, ভিডিওটি প্রকাশ্যে আসার পর সংশ্লিষ্ট নেতার কাছে জানতে চাওয়া হয়েছিল। তিনি দাবি করেছেন এটি তার ব্যক্তিগত ভিডিও। তবে বিষয়টিকে নৈতিক স্খলনজনিত অপরাধ বিবেচনায় নিয়ে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে তাৎক্ষণিকভাবে তার রুকনিয়াত স্থগিত করা হয়েছে।

Model Hospital

এদিকে অভিযুক্ত জামায়াত নেতা মো. শহীদুল্লাহ্‌র দাবি, ছড়িয়ে পড়া দৃশ্যটি তার স্ত্রীর সঙ্গে ধারণ করা সম্পূর্ণ পারিবারিক ও একান্ত ব্যক্তিগত মুহূর্তের। শত্রুতাবশত অজ্ঞাতপরিচয় কেউ তার মুঠোফোন থেকে ভিডিওটি হাতিয়ে নিয়ে পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দিয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, ভিডিওটি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আগে থেকেই তাকে ব্ল্যাকমেইল করা হচ্ছিল এবং মোটা অঙ্কের অর্থও দাবি করা হয়েছিল। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।