সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

বীর মুক্তিযোদ্ধা মরহুম রফিকুল্লাহ’র স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩, ৫:২৬ পিএম
বীর মুক্তিযোদ্ধা মরহুম রফিকুল্লাহ’র স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

শহীদ জাবেদের ছোট ভাই চাঁদপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ জেলা আওয়ামী লীগের সদস্য, বীর মুক্তিযোদ্ধা, শহীদ জাবেদ মুক্ত স্কাউট গ্রুপের সাবেক সভাপতি মরহুম রফিকুল্লা’র স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।১৯ রমজান ১১ এপ্রিল ২০২৩ মঙ্গলবার বিকেলে শহরের নতুন বাজারস্থ মরহুম হাজী মো. হেদায়েত উল্লাহ কোম্পানীর বাসভবনে এ আয়োজন করা হয়। একই সাথে শত শত গরীব অসহায় মানুষ ও রোজাদারের মাঝে ইফতারের খাবার বিতরণ করা হয়।

এসময় বীর মুক্তিযোদ্ধা মরহুম রফিকুল্লা ছাড়াও তাঁর মরহুম পিতা হাজী মো. হেদায়েত উল্ল্যাহ, বড় ভাই শহীদ উল্লা, জাবেদ, মরহুম সফিউল্লা,মা ও বোনসহ তার পরিবারের প্রয়াত সকল সদস্যের রুহের মাগফেরাত কামনা করে নতুনবাজার দারুচ্ছালাম জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া মোনাজাত পরিচালনা করেন পেশ ইমাম মাওলানা আব্দুল হামিদ।

দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটোয়ারী দুলাল,শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী,পৌর আওয়ামী লীগ নেতা মঞ্জু মাঝি, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ইউনুছ শোয়েব,সাবেক কাউন্সিলর ডিএম শাহজাহান,বিশিষ্ট ব্যবসায়ি আব্দুল হান্নান গাজী,মরহুমের ভগ্নিপতি ফজলুর রহমান খান,ভাতিজা আশেক মাহমুদ তানিম, মারনুছ মাহমুদ তম্ময়সহ আত্মীয়-স্বজন, দলীয় নেতা-কর্মী, দল-মত-নির্বিশেষে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শুভাকাঙ্ক্ষীবৃন্দ।

Model Hospital

এছাড়া জেলা স্কাউট কমিশনার ও জেলা আওয়ামী লীগ নেতা অজয় কুমার ভৌমিক এবং শহীদ জাবেদ মুক্ত স্কাউট গ্রুপ এর সদস্যগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শহীদ জাবেদ মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট ব্যবসায়ী,সমাজসেবক রাজনীতিবিদ মোঃ রফিকুল্লাহ গত বছর রমজান মাসে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন।

‘নিজ স্ত্রীর সাথে’ ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল, জামায়াত নেতার রুকন পদ স্থগিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১১:৫৫ পিএম
‘নিজ স্ত্রীর সাথে’ ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল, জামায়াত নেতার রুকন পদ স্থগিত

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় মো. শহীদুল্লাহ্ (৪৬) নামের এক নেতার রুকনিয়াত সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২ অক্টোবর) সন্ধ্যায় জরুরি সভা ডেকে এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে দলটির ময়মনসিংহ মহানগর শাখা।

মো. শহীদুল্লাহ্ নগরের নতুন বাজার থানা জামায়াতের রুকন পদে ছিলেন। দলীয় পরিচয়ের পাশাপাশি তিনি স্থানীয় নওমহল এলাকার আল আরাবিয়া দাখিল মাদ্রাসার অফিস সহকারী হিসেবে কর্মরত।

দলীয় সূত্র জানায়, সোমবার সকাল থেকেই মো. শহীদুল্লাহ্‌র একটি আপত্তিকর ভিডিও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং স্থানীয় পর্যায়ে সমালোচনার জন্ম দেয়। উদ্ভূত পরিস্থিতিতে মহানগর জামায়াত জরুরি সভায় বসে এ সিদ্ধান্ত নেয়।

ময়মনসিংহ মহানগর জামায়াতের আমির কামরুল আহসান সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করে জানান, ভিডিওটি প্রকাশ্যে আসার পর সংশ্লিষ্ট নেতার কাছে জানতে চাওয়া হয়েছিল। তিনি দাবি করেছেন এটি তার ব্যক্তিগত ভিডিও। তবে বিষয়টিকে নৈতিক স্খলনজনিত অপরাধ বিবেচনায় নিয়ে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে তাৎক্ষণিকভাবে তার রুকনিয়াত স্থগিত করা হয়েছে।

Model Hospital

এদিকে অভিযুক্ত জামায়াত নেতা মো. শহীদুল্লাহ্‌র দাবি, ছড়িয়ে পড়া দৃশ্যটি তার স্ত্রীর সঙ্গে ধারণ করা সম্পূর্ণ পারিবারিক ও একান্ত ব্যক্তিগত মুহূর্তের। শত্রুতাবশত অজ্ঞাতপরিচয় কেউ তার মুঠোফোন থেকে ভিডিওটি হাতিয়ে নিয়ে পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দিয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, ভিডিওটি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আগে থেকেই তাকে ব্ল্যাকমেইল করা হচ্ছিল এবং মোটা অঙ্কের অর্থও দাবি করা হয়েছিল। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।