সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

-শেখ মুহা. জয়নাল আবদিন 

খোদাভীতি ও দেশপ্রেম এ দুই গুনের অধিকারী হলেই দুনিয়া আখেরাতে শান্তি আসবে

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: বুধবার, ১২ এপ্রিল, ২০২৩, ৩:২৪ পিএম
খোদাভীতি ও দেশপ্রেম এ দুই গুনের অধিকারী হলেই দুনিয়া আখেরাতে শান্তি আসবে
১১এপ্রিল২০২৩ ইসলামী আন্দোলন বাংলাদেশ ১৩ নং হানারচর ইউনিয়ন শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শাখা সভাপতি হাফেজ মোঃ মনির হোসেন এর সভাপতিত্বে সেক্রেটারি মোঃ মাইনুদ্দিন দেওয়ান এর পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি জননেতা শেখ মুহা.জয়নাল আবদিন।
তিনি তার বক্তব্যে বলেন স্বাধীনতার ৫২বছর পার হলেও এদেশের মানুষ স্বাধীনতার সুফল ভোগ করতে পারেনি। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার যে স্বাধীনতার মূল স্লোগান ছিল। আজ তা সম্পূর্ণ অনুপস্থিত। স্বাধীনতার অর্ধশত বয়সে যারাই বার বার রাষ্ট্র পরিচালনা এসেছে তারা এদেশে সুস্থ রাজনৈতিক ধারা সৃষ্টি করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে, মানুষের জান মান ইজ্জতের হেফাজত করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।
ক্ষমতার ছোঁয়া পেলেই ক্ষমতাশীল দলের নেতারা আঙ্গুল ফুলে বটগাছে পরিণত হচ্ছে। অথচ লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের সাধারণ মানুষ আজ দিশেহারা। একটা দেশ এভাবে চলতে পারে না।
তাই আগামী দিনে পীর সাহেব চরমোনাইর নেতৃত্বে  খোদাভীরু আল্লাহ ওয়ালা দেশপ্রেমিক জনপ্রতিনিধিদের নির্বাচিত করতে হবে। তাহলেই একমাত্র শান্তির আশা করা যায়।
ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলা শাখার সভাপতি ডাক্তার বেলাল হোসাইন, আরো উপস্থিত ছিলেন  ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুহা শাহিন খান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলা শাখার সভাপতি শেখ মুহা হাবিবুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ডি এম ফয়সাল, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ১৩ নং হানারচর ইউনিয়ন শাখার সভাপতি মুহা সাঈদ বেপারী,ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ১৩ নং হানারচর ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ রাসেল সহ ইউনিয়ন ইসলামী আন্দোলন, যুব আন্দোলন, ছাত্র আন্দোলন, শ্রমিক আন্দোলনসহ বাজারের ব্যবসায়ী ও সকল শ্রেণী পেশার মানুষ ।

‘নিজ স্ত্রীর সাথে’ ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল, জামায়াত নেতার রুকন পদ স্থগিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১১:৫৫ পিএম
‘নিজ স্ত্রীর সাথে’ ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল, জামায়াত নেতার রুকন পদ স্থগিত

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় মো. শহীদুল্লাহ্ (৪৬) নামের এক নেতার রুকনিয়াত সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২ অক্টোবর) সন্ধ্যায় জরুরি সভা ডেকে এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে দলটির ময়মনসিংহ মহানগর শাখা।

মো. শহীদুল্লাহ্ নগরের নতুন বাজার থানা জামায়াতের রুকন পদে ছিলেন। দলীয় পরিচয়ের পাশাপাশি তিনি স্থানীয় নওমহল এলাকার আল আরাবিয়া দাখিল মাদ্রাসার অফিস সহকারী হিসেবে কর্মরত।

দলীয় সূত্র জানায়, সোমবার সকাল থেকেই মো. শহীদুল্লাহ্‌র একটি আপত্তিকর ভিডিও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং স্থানীয় পর্যায়ে সমালোচনার জন্ম দেয়। উদ্ভূত পরিস্থিতিতে মহানগর জামায়াত জরুরি সভায় বসে এ সিদ্ধান্ত নেয়।

ময়মনসিংহ মহানগর জামায়াতের আমির কামরুল আহসান সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করে জানান, ভিডিওটি প্রকাশ্যে আসার পর সংশ্লিষ্ট নেতার কাছে জানতে চাওয়া হয়েছিল। তিনি দাবি করেছেন এটি তার ব্যক্তিগত ভিডিও। তবে বিষয়টিকে নৈতিক স্খলনজনিত অপরাধ বিবেচনায় নিয়ে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে তাৎক্ষণিকভাবে তার রুকনিয়াত স্থগিত করা হয়েছে।

Model Hospital

এদিকে অভিযুক্ত জামায়াত নেতা মো. শহীদুল্লাহ্‌র দাবি, ছড়িয়ে পড়া দৃশ্যটি তার স্ত্রীর সঙ্গে ধারণ করা সম্পূর্ণ পারিবারিক ও একান্ত ব্যক্তিগত মুহূর্তের। শত্রুতাবশত অজ্ঞাতপরিচয় কেউ তার মুঠোফোন থেকে ভিডিওটি হাতিয়ে নিয়ে পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দিয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, ভিডিওটি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আগে থেকেই তাকে ব্ল্যাকমেইল করা হচ্ছিল এবং মোটা অঙ্কের অর্থও দাবি করা হয়েছিল। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।