শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মাজারের সাড়ে ৬ কোটি টাকা আত্মসাৎ করে কারাগারে ইউপি চেয়ারম্যান

হবিগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩, ২:৩৬ পিএম
মাজারের সাড়ে ৬ কোটি টাকা আত্মসাৎ করে কারাগারে ইউপি চেয়ারম্যান

হবিগঞ্জের মাধবপুরে মাজারের ৬ কোটি ৫০ লাখ টাকা আত্মসাত এবং হামলার ঘটনায় ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (২৬ এপ্রিল) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এ সময় তার ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়। এর আগে মঙ্গলবার রাতে পুলিশ তাকে ঢাকার বিমানবন্দর থেকে গ্রেফতার করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা অনিক চন্দ্র দেব জানান, তিনি একটি মাজারের সাড়ে ৬ কোটি টাকার কোনো হিসাব না দিয়ে আত্মসাত করেছেন। মাজারের সঙ্গে সংশ্লিষ্ট যারা হিসাব চেয়েছিলেন তাদের ওপর হামলাও করেন তিনি। এ ঘটনায় মামলা দায়ের করা হয়। এর প্রেক্ষিতে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার ৫ দিনের রিমান্ড আবেদন জানানো হয়েছে।

মামলার সংক্ষিপ্ত সূত্রে জানা যায়, ওই উপজেলার সুরমা এলাকার এনায়েতপুর মরহুম চান্দ মিয়া চৌধুরী (রহঃ) এর ওয়াকফকৃত ভূমি ও এতে স্থাপিত মাজারের রক্ষণাবেক্ষণ করেন একই গ্রামের মো. ফারুক চৌধুরী। কিন্তু ২০১০ সাল থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত একই এলাকার বাসিন্দা শাহজাহানপুর ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরীসহ কয়েকজন মাজারের ওয়াকফের দলিলের শর্ত ভঙ্গ করে জোরপূর্বক ভোগ দখল করেছেন। মাজারের আয় বাবদ প্রতিবছর প্রায় ৫০ লাখ টাকা হিসাবে মোট ৬ কোটি ৫০ লাখ টাকা কোনো হিসাব না দিয়ে তিনি আত্মসাত করেন।

Model Hospital

মাজারের মুরিদানগণসহ মাজারের রক্ষণাবেক্ষণকারী মো. ফারুক চৌধুরী ওই টাকার হিসাব চেয়ে স্থানীয় মুরুব্বীগণের দারস্থ হন। কিন্তু তাতে কোনো ফল মেলেনি। পরবর্তীতে তিনি এ ব্যাপারে জেলা প্রশাসক বরাবর একটি অভিযোগ দেন। এতে ক্ষিপ্ত হয়ে ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী লোকজন নিয়ে সম্প্রতি মো. ফারুক চৌধুরীর ওপর হামলা চালান। এ সময় তিনি চিৎকার করলে ওই গ্রামের বাসিন্দা সাইমুন হোসেন চৌধুরীসহ বেশ কয়েকজন বেরিয়ে আসেন। তখন তাদের ওপরও হামলা চালানো হয়।

উক্ত ঘটনায় মো. ফারুক চৌধুরী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। উক্ত মামলায় ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরীকে গ্রেফতার করে পুলিশ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital