সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

বিষ্ণুপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মাহমুদা বেগমের যোগদান

সজীব খান প্রকাশিত: বুধবার, ১০ মে, ২০২৩, ৯:০৩ পিএম
বিষ্ণুপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মাহমুদা বেগমের যোগদান

চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহমুদা বেগম যোগদান করেছেন।

১১ মে বুধবার তিনি সদ্য বিদায়ীর নিকট থেকে দায়িত্ব বুঝে নেন। এর আগে তিনি চাঁদপুর সদর উপজেলা আশিকাটি ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দায়িত্ব পালন করেছেন।

মাহমুদা বেগম বিষ্ণপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা হিসেবে যোগদানের পর ইউপি চেয়ারম্যান, মেম্বার সচিবদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন।

মাহমুদা বেগম ইউনিয়নের (ভূমি) সহকারী হিসেবে সরকারি নির্দেশ মোতাবেক যাতে জনগণের দৌড়গোড়ায় সেবা সহজীকরণ করা যায় সেই দিকে তিনি লক্ষ রাখবেন বলে তিনি জানান। তিনি বলেন, বিষ্ণুপুর ভূমি সেবা প্রত্যাশিরা জনগণ যাতে দ্রুত সেবা পায় সেই দিকেও লক্ষ্য রাখবেন। সরকারি ভূমি সেবা শতভাগ দেওয়া বিষয়ে তিনি নিশ্চিত করেন। ভূমি সেবা প্রত্যাশিরা কোন মাধ্যমে না এসে সরাসরি ভূমি অফিসে এসে সেবা নেওয়ার জন্য সবার প্রতি অনুরোধ করে সঠিক সেবা নিশ্চিত করার জন্য ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে তিনি সার্বিক সহযোগীতা কামনা করেছেন।

Model Hospital

উল্লেখ্য মাহমুদা বেগম এর আগে আশিকাটিসহ যে সব ইউনিয়নে দায়িত্ব পালন করেছেন সততা, সুনাম ও নিষ্ঠার সাথে মানুষের সেবা দিয়েছেন।

‘নিজ স্ত্রীর সাথে’ ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল, জামায়াত নেতার রুকন পদ স্থগিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১১:৫৫ পিএম
‘নিজ স্ত্রীর সাথে’ ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল, জামায়াত নেতার রুকন পদ স্থগিত

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় মো. শহীদুল্লাহ্ (৪৬) নামের এক নেতার রুকনিয়াত সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২ অক্টোবর) সন্ধ্যায় জরুরি সভা ডেকে এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে দলটির ময়মনসিংহ মহানগর শাখা।

মো. শহীদুল্লাহ্ নগরের নতুন বাজার থানা জামায়াতের রুকন পদে ছিলেন। দলীয় পরিচয়ের পাশাপাশি তিনি স্থানীয় নওমহল এলাকার আল আরাবিয়া দাখিল মাদ্রাসার অফিস সহকারী হিসেবে কর্মরত।

দলীয় সূত্র জানায়, সোমবার সকাল থেকেই মো. শহীদুল্লাহ্‌র একটি আপত্তিকর ভিডিও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং স্থানীয় পর্যায়ে সমালোচনার জন্ম দেয়। উদ্ভূত পরিস্থিতিতে মহানগর জামায়াত জরুরি সভায় বসে এ সিদ্ধান্ত নেয়।

ময়মনসিংহ মহানগর জামায়াতের আমির কামরুল আহসান সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করে জানান, ভিডিওটি প্রকাশ্যে আসার পর সংশ্লিষ্ট নেতার কাছে জানতে চাওয়া হয়েছিল। তিনি দাবি করেছেন এটি তার ব্যক্তিগত ভিডিও। তবে বিষয়টিকে নৈতিক স্খলনজনিত অপরাধ বিবেচনায় নিয়ে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে তাৎক্ষণিকভাবে তার রুকনিয়াত স্থগিত করা হয়েছে।

Model Hospital

এদিকে অভিযুক্ত জামায়াত নেতা মো. শহীদুল্লাহ্‌র দাবি, ছড়িয়ে পড়া দৃশ্যটি তার স্ত্রীর সঙ্গে ধারণ করা সম্পূর্ণ পারিবারিক ও একান্ত ব্যক্তিগত মুহূর্তের। শত্রুতাবশত অজ্ঞাতপরিচয় কেউ তার মুঠোফোন থেকে ভিডিওটি হাতিয়ে নিয়ে পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দিয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, ভিডিওটি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আগে থেকেই তাকে ব্ল্যাকমেইল করা হচ্ছিল এবং মোটা অঙ্কের অর্থও দাবি করা হয়েছিল। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।