সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

সাবেক ছাত্রলীগ নেতা ও সরকারী সনদপ্রাপ্ত প্যাথলজিষ্ট ছিদ্দিকুর রহমান রতনের দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩, ১১:১৫ পিএম
সাবেক ছাত্রলীগ নেতা ও সরকারী সনদপ্রাপ্ত প্যাথলজিষ্ট ছিদ্দিকুর রহমান রতনের দাফন সম্পন্ন

চাঁদপুর সরকারী কলেজের নব্বইর দশকের সাবেক ছাত্রলীগ নেতা,সরকারী সনদপ্রাপ্ত প্যাথলজিষ্ট মো: ছিদ্দিকুর রহমান রতনের দাফন তার পারিবারিক কবরস্থানে সম্পন্ন করা হয়েছে।

গত মঙ্গলবার রাত অনুমান সাড়ে ৮টায় তিনি মতলব (আইসিডিডিআরবি) হাসপাতালে কর্তব্যরত অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহে—–রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল(৫২) বছর। মৃত্যুকালে সে পিতা,এক ভাই,৩ বোন,স্ত্রী, শিশু সন্তান ১ছেলে,১মেয়ে,আত্বীয়,স্বজন ও বহু গুনগ্রাহী রেখে গেছেন।

বুধবার(১০মে) দুপুরে চাঁদপুর সদর উপজেলার মইশাদী গাজী বাড়ি প্রাঙ্গনে বহু সংখ্যাক ধর্মপ্রান মুসলমানের উপস্থিতির মধ্য দিয়ে ছিদ্দিকুর রহমান রতনের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে মায়ের পায়ের নীচে তাকে চির সমাহিত করা হয়।

রতন হচ্ছে, বাংলাদেশ রেলওয়ের (অব:) পরিচালক মো: সোলেমান গাজীর জেষ্ঠ পুত্র ও শহরের প্রিমিয়ার হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের ডা: মোবারক হোসেন চৌধুরীর ভাগিনা। সে চাঁদপুর প্রেস ক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক, দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার চাঁদপুর প্রতিনিধি মুহাম্মদ শওকত আলী মামাতো ভাই।

Model Hospital

জানাজা নামাজের পূর্বে তার কর্মময় জীবনের ভুলক্রটির জন্য সকলের নিকট ক্ষমা চেয়ে তার জন্য সকলের কাছে দোয়া চাওয়া হয়।

এ সময় বক্তব্য রাখেন,চাঁদপুর প্রেস কøাবের সাবেক সভাপতি ও বর্তমানে মইশাদীর বীর মুক্তিযোদ্ধা মমিনউল্লাহ্ পাটওয়ারী একাডেমির অধ্যক্ষ মো: জালাল চৌধুরী, চাঁদপুর প্রেস কøাবের যুগ্ন সাধারন সম্পাদক মুহাম্মদ শওকত আলী, অত্র এলাকার মেম্বার মো: জিলন ও রতনের ছোট ভাই মো: স্বপন তার বড় ভাই রতনের জন্য সকলের নিকট ভাইয়ের জন্য ক্ষমা চেয়ে বক্তব্য রাখেন।

জানাজা নামাজ পড়ান মইশাদী কাদেরিয়া চিশতিয়া ছুন্নিয়া দাখিল মাদ্রার অধ্যক্ষ মাওলানা মো: আব্দুল হানান। পরে মরহুম ছিদ্দিকুর রহমান রতনের রুহের মাগফেরাত কামনা ও আল্লাহ্ যেন তাকে বেহেস্তবাসী করেন সে জন্য মহান আল্লাহ্ পাকের দরবারে দোয়া করা হয়।

মরহুম ছিদ্দিকুর রহমান রতনের পরিবারের পক্ষ থেকে তার রুহের মাগফেরাত কামনা করে সকল ধর্মপ্রান মুসলমানদের কাছে দোয়া চেয়েছেন।

‘নিজ স্ত্রীর সাথে’ ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল, জামায়াত নেতার রুকন পদ স্থগিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১১:৫৫ পিএম
‘নিজ স্ত্রীর সাথে’ ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল, জামায়াত নেতার রুকন পদ স্থগিত

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় মো. শহীদুল্লাহ্ (৪৬) নামের এক নেতার রুকনিয়াত সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২ অক্টোবর) সন্ধ্যায় জরুরি সভা ডেকে এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে দলটির ময়মনসিংহ মহানগর শাখা।

মো. শহীদুল্লাহ্ নগরের নতুন বাজার থানা জামায়াতের রুকন পদে ছিলেন। দলীয় পরিচয়ের পাশাপাশি তিনি স্থানীয় নওমহল এলাকার আল আরাবিয়া দাখিল মাদ্রাসার অফিস সহকারী হিসেবে কর্মরত।

দলীয় সূত্র জানায়, সোমবার সকাল থেকেই মো. শহীদুল্লাহ্‌র একটি আপত্তিকর ভিডিও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং স্থানীয় পর্যায়ে সমালোচনার জন্ম দেয়। উদ্ভূত পরিস্থিতিতে মহানগর জামায়াত জরুরি সভায় বসে এ সিদ্ধান্ত নেয়।

ময়মনসিংহ মহানগর জামায়াতের আমির কামরুল আহসান সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করে জানান, ভিডিওটি প্রকাশ্যে আসার পর সংশ্লিষ্ট নেতার কাছে জানতে চাওয়া হয়েছিল। তিনি দাবি করেছেন এটি তার ব্যক্তিগত ভিডিও। তবে বিষয়টিকে নৈতিক স্খলনজনিত অপরাধ বিবেচনায় নিয়ে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে তাৎক্ষণিকভাবে তার রুকনিয়াত স্থগিত করা হয়েছে।

Model Hospital

এদিকে অভিযুক্ত জামায়াত নেতা মো. শহীদুল্লাহ্‌র দাবি, ছড়িয়ে পড়া দৃশ্যটি তার স্ত্রীর সঙ্গে ধারণ করা সম্পূর্ণ পারিবারিক ও একান্ত ব্যক্তিগত মুহূর্তের। শত্রুতাবশত অজ্ঞাতপরিচয় কেউ তার মুঠোফোন থেকে ভিডিওটি হাতিয়ে নিয়ে পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দিয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, ভিডিওটি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আগে থেকেই তাকে ব্ল্যাকমেইল করা হচ্ছিল এবং মোটা অঙ্কের অর্থও দাবি করা হয়েছিল। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।