শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

নামাজ পড়তে মসজিদে গিয়ে নিখোঁজ, ৫ দিন পর শিশু সোহানের অর্ধগলিত মরদেহ উদ্ধার

এস. এম ইকবাল প্রকাশিত: শুক্রবার, ১৯ মে, ২০২৩, ৬:১১ পিএম
নামাজ পড়তে মসজিদে গিয়ে নিখোঁজ, ৫ দিন পর শিশু সোহানের অর্ধগলিত মরদেহ উদ্ধার

চাঁদপুরের ফরিদগঞ্জে নিখোঁজের পাঁচ দিন দিন পর আট বছরের শিশু আদিল মাহমুদ সোহানের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৯ মে) দুপুরে উপজেলার পৌর এলাকার রুদ্র গাঁও তালুকদার বাড়ির পাশে একটি বিলের গর্তে মাটিচাপা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আদিল মাহমুদ তালুকদার বাড়ির আনোয়ার হোসেনের ছেলে। সে কবির জুনিয়র প্রাইমারি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোহান গত ১৫ মে মাগরিবের নামাজ পড়তে মসজিদে গিয়ে নিখোঁজ হয়। পরে থানায় একটি নিখোঁজ ডায়রি করে তার পরিবার। এছাড়াও পরিবারের লোকজন আত্মীয়-স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি।

শুক্রবার একই বাড়ির একজন বৃদ্ধা পরিত্যক্ত স্থানে গিয়ে গর্তে মরদেহের হাত দেখতে পেয়ে পরিবারকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর হাসপাতালের মর্গে পাঠায়।

Model Hospital

এ ঘটনায় পুরো এলাকার উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়। প্রাথমিকভাবে ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ।

এদিকে নিষ্পাপ শিশুর এমন নির্মম হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ জানান, গত সোমবার পরিবারের পক্ষ থেকে একটি নিখোঁজ ডায়রি করা হয়। তারই প্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করে। পরে আজ সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। আমরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছি। দ্রুত হত্যাকারীদের বিচারের আওতায় আনা হবে।

১৫১ ধারায় আরও ১ জন

হাজীগঞ্জে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ২:১৭ পিএম
হাজীগঞ্জে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫

হাজীগঞ্জে পুলিশের পৃথক অভিযানে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩ অক্টোবর) হাজীগঞ্জ থানা পুলিশের বিভিন্ন টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মান্নান ও পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মার নির্দেশনায় এসআই নুরে আলম, এসআই মো. নাজমুল আলম ও এসআই মো. জহির উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ এসব অভিযান পরিচালনা করেন।

গ্রেপ্তার পাঁচজন হলেন—হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের ফুলছোয়া এলাকার মো. হাসেম (৩৮), মকিমাবাদ এলাকার মো. হারুন (২৮), চাঁদপুর সদর উপজেলার শাহ মোহাম্মদপুর ইউনিয়নের লোদেরগাঁও এলাকার শাহ আলম (৫২), হাজীগঞ্জ পৌর এলাকার মকিমাবাদ এলাকার সোহাগ আহমেদ (৪২) এবং হাজীগঞ্জ সদর ইউনিয়নের বাউরা এলাকার পলাশ (২৩)। এছাড়া নাটেহরা এলাকার শাওন (২২) নামে আরও একজনকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার করা হয়।

Model Hospital

পুলিশ জানায়, গ্রেপ্তার প্রথম পাঁচজনের কাছ থেকে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়।

এ ঘটনায় বাদীর এজাহারের ভিত্তিতে হাজীগঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক)/১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। আর ১৫১ ধারায় গ্রেপ্তার শাওনের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করা হয়েছে।

গ্রেপ্তার ছয়জনকেই শনিবার (৩ অক্টোবর) যথাসময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

হাজীগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযানসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের অভিযান অব্যাহত থাকবে।