বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মহানবী (সা.)–কে কটূক্তির অভিযোগ, পুলিশের সঙ্গে স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৫ জুন, ২০২৩, ১২:১১ এম
মহানবী (সা.)–কে কটূক্তির অভিযোগ, পুলিশের সঙ্গে স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষ

রাজধানীর মিরপুর ১৩ নম্বরে মহানবী হজরত মোহাম্মদ (সা.)–কে নিয়ে ফেসবুকে কটূক্তি করার অভিযোগে এক ব্যক্তিকে মারধর করে স্থানীয়রা। খবর পেয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। এর জের ধরে বিক্ষুব্ধ জনতা পুলিশের ওপর দফায় দফায় হামলা চালিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারগ্যাস ও রাবার বুলেট ছুড়েছে বলে জানা গেছে।

আজ রোববার সন্ধ্যা ৭টা থেকে এই সংঘর্ষ শুরু হয়। কয়েক ঘণ্টা চলার পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর বিভাগের কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।

অভিযুক্ত যুবক ফেসবুকে ‘হাফিজ সিরাজী’ নামে ভুয়া আইডি থেকে কয়েক মাস ধরে মহানবী (সা.)–কে নিয়ে নানা কটূক্তি করে আসছেন বলে অভিযোগ করা হচ্ছে। সম্প্রতি সেসব পোস্টের স্ক্রিনশট ছড়িয়ে পড়লে স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে ওঠেন।

অভিযুক্তদের উদ্ধার করে নিয়ে যাওয়ার পর পুলিশের সঙ্গে স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষ হয়।

রাত পৌনে ১০টার দিকে ওসি হাফিজুর বলেন, ‘মহানবী (সা.)–কে কটূক্তি করেছে এমন অভিযোগে এক ব্যক্তিকে মারধর করে জনতা। তাকে উদ্ধার করে আমরা হাসপাতালে পাঠিয়েছি। এর ফলে আমাদের ওপর হামলা করেছে স্থানীয়রা। এখনো থেমে থেমে হামলা করা হচ্ছে। কতজন আহত হয়েছে তা এখনো বলা যাচ্ছে না।’

Model Hospital

অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) খন্দকার মহিদউদ্দিন বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্টকে কেন্দ্র করে এই উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি হয়। যে এই পোস্ট দিয়েছে তাকে আমরা আটক করেছি। অনুভূতির কথা বলে এখানকার কিছু মানুষ ও কিছু সুযোগ সন্ধানী মানুষ মিলে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে। সে জন্য আমার দুই থেকে আড়াই ঘণ্টা কাজ কছি। সংঘর্ষে পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।’

এক প্রশ্নের জবাবে এ পুলিশ কর্মকর্তা বলেন, ‘বেশ কয়েক জনকে আটক করা হয়ছে। কত জনকে আটক করা হয়েছে নিশ্চিত করে বলতে পারছি না।’

তিনি বলেন, ‘এ ধরনের পোস্টের বিপক্ষে আমি নিজেও। কেন এ ধরনের পোস্ট দিবে অভিযুক্ত ব্যক্তি? কোনো ঘটনা ঘটলে সুযোগ-সন্ধানীরা পুঁজি করতে চায়। পুলিশ এ ধরনের ঘটনা প্রতিহত করতে দ্রুত ঘটনাস্থলে চলে এসেছে। ঘটনাস্থল নিয়ন্ত্রণে আনতে আমরা কাজ করে যাচ্ছি।’

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital