বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভায়

পলিথিন ব্যাগ পরিবেশের জন্য হুমকিস্বরূপ : জেলা প্রশাসক কামরুল হাসান

সজীব খান প্রকাশিত: সোমবার, ৫ জুন, ২০২৩, ৯:৫৬ পিএম
পলিথিন ব্যাগ পরিবেশের জন্য হুমকিস্বরূপ : জেলা প্রশাসক কামরুল হাসান
প্লাস্টিক দূষণের সমাধান সামিল হই সকলে এ স্লোগানে চাঁদপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল দশটা চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়  । শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন জেলা প্রশাসক কামরুল হাসান।
এ সময় বলেন।
প্লাস্টিক বর্জ্য সচেতন ভাবে  সবাইকে করতে হবে, স্বাস্থ্য বিষয়ক চিন্তা করে পরিবেশ সুন্দর রাখতে সবাইকেই দূষণমুক্ত পরিবেশর জন্য কাজ করতে হবে। পরিবেশ দূষণের মূল কারণ কী? পরিবেশ পরিচ্ছন্ন ও নিরাপদ রাখতে কী ধরনের প্রচেষ্টা প্রয়োজন? এই সব প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে। পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের সচেতন করার লক্ষ্যে স্কুল-কলেজে অনুষ্ঠানের আয়োজন  করতে হবে। প্রবন্ধ, কুইজ, বক্তৃতা এবং অন্যান্য অনেক প্রতিযোগিতা প্রায়ই শিশুদের জন্য পরিবেশ রক্ষার জন্য সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করার  প্রয়োজন রয়েছে।
তিনি বলেন, প্লাস্টিক দূষণের সন্ধানে সবাইকে এগিয়ে আসতে হবে, পলিথিন ব্যাগ পরিবেশ মারাত্মক ক্ষতি করে, জমির ফসল উৎপাদনে ব্যাঘাত ঘটায়, পাঁচ বছরেরও যদি পলিথিন মাটির নিচে থাকে তাও নষ্ট হয় না, পরিবেশের ভারসাম্য রক্ষার্থে আমাদেরকে কাফনের ব্যাগ ব্যবহার করতে হবে,  কাপড়ের ব্যাগ ব্যবহারের জন্য সবাইকেই সচেতন হতে হবে প্রচার-প্রচারণা করতে হবে, প্লাস্টিক দূষণের বিষয়ে নিজে থেকেই সবাইকে সচেতন হতে হবে, জনসম্মুখে প্লাস্টিক দূষণের  বিষয়গুলো বলতে হবে।
তিনি বলেন , আমাদের সমাজে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে উচ্চস্বরে মাইকো বিভিন্ন ধরনের সাউন্ড সিস্টেম ব্যবহার করে পরিবেশকে দূষণ করে তোলে, উচ্চ শব্দ দিয়ে মাইক কিংবা সাউন্ড সিস্টেম বিষয়ে সবাইকে সচেতন ও দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।  শব্দ দূষণ আমাদের সমাজের পরিবেশকে ধ্বংস করছে।
জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসকের সার্বিক বশির আহমেদের সভাপতিত্বে নাটকার ও সংবাদ কর্মী এম‌ আর ইসলাম বাবুর  সঞ্চালনায় পলিথিন পরিবেশগত সমস্যাও আমাদের করণীয় বিষয়ে উপস্থাপনা করেন চাঁদপুর সরকারি মহিলা কলেজের ভূগোল ও পরিবেশ বিষয়ের সহকারী অধ্যাপক ডঃ মোঃ মাসুদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ, চাঁদপুর কৃষি অধিদপ্তরের উপপরিচালক ডাঃ শাফায়েত আহমেদ সিদ্দিকী, চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোঃ মিজানুর রহমান, লেখক পীযূষ কান্তি ভড়ুয়া।
অনুষ্ঠানে চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মোহাম্মদ হান্নান, পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া, নমুনা সংগ্রহকারী মোঃ সাদ্দাম হোসেন, কেশিয়ার মোহাম্মদ গিয়াস উদ্দিন, ডাটা এন্টি অপারেটর চন্দনা রানী শীল, বিভিন্ন স্কুলের শিক্ষক, ক্লিনিক ব্যবসায়, হাসপাতালের মালিক, ফায়ার সার্ভিস, বেকারের মালিক হোটেল ও রেস্টুরেন্টের ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন হাফেজ ইব্রাহিম খলিল, গীতা পাঠ চন্দ্র রাণী শীল।

অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:১১ পিএম
অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অদম্য ইচ্ছাশক্তি ও পবিত্র কোরআনের প্রতি গভীর ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ইয়েমেনের এক বৃদ্ধা। পড়তে কিংবা লিখতে না জানলেও শুধু শুনে শুনে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করেছেন তিনি। ইয়েমেনের তায়েজ প্রদেশের ৮২ বছর পেরোনো হাজ্জা মরিয়ম আল-রুমাইমাহ নামের এই নারী প্রায় ১০ বছরের সাধনায় কোরআন হিফজ সম্পন্ন করেন।

তায়েজ প্রদেশের জাবাল সাবরের পাহাড়ি এলাকার হাদনান গ্রামে জন্ম মরিয়ম আল-রুমাইমাহর। এমন এক সময়ে তার বেড়ে ওঠা, যখন গ্রামীণ মেয়েদের শিক্ষার সুযোগ ছিল অত্যন্ত সীমিত। জীবনের অধিকাংশ সময় সংসার সামলানো ও কৃষিকাজ করেই কাটিয়েছেন তিনি। কখনো প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ না পাওয়ায় পড়তে কিংবা লিখতে শেখা হয়নি তার।

তবে কোরআনের প্রতি গভীর ভালোবাসা থেকেই একসময় পুরো কোরআন মুখস্থ করার স্বপ্ন দেখেন তিনি। ২০০৬ সালে ষাটের কোঠায় থাকা অবস্থায় সেই স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগ নেন। তার ছেলে শেখ মুখতার আল-রুমাইমাহ গ্রামে একটি কোরআন শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করলে মায়ের স্বপ্নপূরণের পথ আরও সহজ হয়।

কোরআন মুখস্থের জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় মেনে চলতেন মরিয়ম। বিকেলে গ্রামের একজন শিক্ষিকার কাছে গিয়ে আয়াত মুখস্থ শোনাতেন এবং নতুন আয়াত শিখতেন। সন্ধ্যার পর বাড়িতে ফিরে ক্যাসেট প্লেয়ারে কোরআন তিলাওয়াত শুনে সেগুলো বারবার অনুশীলন করতেন। এমনকি ফজরের আগেও ঘুম থেকে উঠে তিলাওয়াত শুনতেন এবং মুখস্থ করা আয়াতগুলো ঝালিয়ে নিতেন।

Model Hospital

এ ক্ষেত্রে তার সবচেয়ে বড় সঙ্গী ছিল ক্যাসেট প্লেয়ার। বিশেষ করে কোরআনের বিখ্যাত ক্বারি শেখ ফারিস আব্বাদের কণ্ঠে তিলাওয়াত শুনতে ভালোবাসতেন তিনি। ক্যাসেটে একটি অংশ মুখস্থ শেষ হলে পরিবারের সদস্যরা তাকে পরবর্তী ক্যাসেট এনে দিতেন।

কোরআনের আয়াতগুলোর মধ্যে মিল থাকায় কিছু অংশ মুখস্থ করতে বেশ বেগ পেতে হয়েছে তাকে। বিশেষ করে সূরা তাওবা ও সূরা রাদের আয়াতগুলো আলাদা করে মনে রাখা কঠিন ছিল। তবে বারবার শোনা ও অনুশীলনের মাধ্যমে সেই বাধাও কাটিয়ে ওঠেন তিনি।

এভাবে টানা ১০ বছর সাধনার পর ২০১৬ সালে পুরো কোরআন মুখস্থ সম্পন্ন করেন মরিয়ম। শেষ আয়াতটি মুখস্থ করার পর আনন্দে কেঁদে ফেলেন তিনি। এরপর সিজদায় পড়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। তার এই অর্জনে আবেগাপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্য ও স্বজনেরা।

মরিয়মের এক ছেলে ও তিন মেয়ে। তার রয়েছে ২১ জন নাতি-নাতনি। তাদের অনেকেই উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। কিন্তু পরিবারের সদস্যদের কাছে সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল, নিরক্ষর হয়েও তাদের মা ও দাদি কেবল শুনে শুনে পুরো কোরআন মুখস্থ করতে পেরেছেন।

কোরআনের সব সূরার মধ্যে সূরা বাকারা তার বিশেষ প্রিয়। প্রতিদিনের আমলে এই সূরা রাখার চেষ্টা করেন তিনি।

আল-মুশাহিদের প্রতিবেদন প্রকাশের সময় তার বয়স ৮২ বছরের বেশি ছিল। বার্ধক্য ও উচ্চ রক্তচাপের কারণে শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। চোখের দৃষ্টিশক্তিও কিছুটা কমেছে। বয়সের প্রভাবে মুখস্থ করা কিছু আয়াত মনে করতে আগের তুলনায় সমস্যা হলেও কোরআনের সঙ্গে সম্পর্ক ধরে রেখেছেন তিনি।

মরিয়মের কোরআন মুখস্থের পুরো সময়টি কেটেছে ইয়েমেনের তায়েজে যুদ্ধ ও অবরোধের কঠিন পরিস্থিতির মধ্যে। গোলাগুলির শব্দ, বিদ্যুৎবিভ্রাট ও নানা সংকটের মধ্যেও থেমে থাকেনি তার সাধনা। বরং কোরআনের তিলাওয়াতই হয়ে উঠেছিল তার মানসিক শক্তি ও প্রশান্তির উৎস।

শারীরিক সীমাবদ্ধতা, নিরক্ষরতা ও প্রতিকূল পরিবেশ কোনো কিছুই যে দৃঢ় সংকল্পের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে না, মরিয়ম আল-রুমাইমাহর জীবন তারই এক অনুপ্রেরণাদায়ক উদাহরণ।

সূত্র: আল-মুশাহিদ