শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরের মহামায়ায় পিকআপ ও অটোরিকশার সংঘর্ষে আহত-৩

মাসুদ হোসেন প্রকাশিত: শুক্রবার, ৯ জুন, ২০২৩, ৫:৪৮ পিএম
চাঁদপুরের মহামায়ায় পিকআপ ও অটোরিকশার সংঘর্ষে আহত-৩
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের চাঁদপুর সদর উপজেলার মহামায়া ঠাকুরবাড়ী এলাকায় পিকআপ ও অটোরিকশার সংঘর্ষে কলেজ ছাত্রীসহ তিনজন আহত হওয়ার ঘটনা ঘটেছে।
বৃহষ্পতিবার (৮ জুন) দুপুর ১টার পরে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের মহামায়া ঠাকুরবাড়ি এলাকায় পূর্ব দিক থেকে আসা মহামায়াগামী যাত্রীবাহী অটোরিকশাকে চাঁদপুরগামী এসিআই কোম্পানীর পণ্য সরবরাহকারী (ঢাকা মেট্রো- ন ১৬- ৬৪৬২) নম্বরের পিকআপ ভ্যানটি পিছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি ধুমরে মুচড়ে যায়। এসময় প্রত্যক্ষদর্শীরা আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করান। এবং সেখানে কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠিয়ে দেন।
জানা গেছে, চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের চরবাকিলা এলাকার বিনয় রায়ের কন্যা চাঁদপুর সরকারি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী এনি রায় কলেজে যাওয়ার জন্য সড়কের পাশে অবস্থান করছিলেন। পরে একটি অটো এনি রায়কে উঠাতে দাঁড় করান।
এসময় পিছন থেকে দ্রুত গতিতে আসা চাঁদপুরগামী এসিআই কোম্পানীর একটি পিকআপ ভ্যান সামনের অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে এনি রায় নাক ও দাঁত সহ শরীরের বিভিন্ন অংশে আঘাত পায়। এসময় ঐ অটোতে থাকা সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজালাল দেওয়ানের হাত ভেঙ্গে যায় এবং চোখের নিচেসহ শরীরের বিভিন্ন অংশে মারাত্মক আঘাত পান। এছাড়াও অটো চালক মোঃ জুলহাস এর হাত ভাঙা সহ শরীরের বিভিন্ন অংশে আঘাত লাগে।
উল্লেখ্য, উক্ত স্থানে গত ২৮মে প্রাইভেটকার চাপায় মায়া রানী নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এলাকাবাসী জানান, চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের এই অংশটি বেশ ঝুঁকিপূর্ণ। এখানে গতিরোধক না থাকায় সকল প্রকার যানবাহন খুব দ্রুত গতিতে চলাচল করে। ফলে এখানে প্রায় ছোট বড় দূর্ঘটনা ঘটে চলছে। তাই এখানে জরুরী ভিত্তিতে একটি গতিরোধ দেওয়ায় জন্য সড়ক বিভাগের নিকট জোর দাবী জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital