শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চর্যাপদ সাহিত্য একাডেমি দোনাগাজী পদক গ্রহণ করলেন ৬ জন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১০ জুন, ২০২৩, ১০:০৮ পিএম
চর্যাপদ সাহিত্য একাডেমি দোনাগাজী পদক গ্রহণ করলেন ৬ জন

চর্যাপদ সাহিত্য একাডেমি প্রদত্ত দোনাগাজী পদক ২০২২ এবং ২০২৩ একসঙ্গে প্রদান করা হয়েছে। শনিবার ১০ জুন বিকেলে চাঁদপুর শহরের বৈশাখী চাইনিজ রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে পদক তুলে দেয়া হয়।

শক্তিমান বংশিবাদক বিল্লাল হোসেনের সুমধুর বাঁশির সুরের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর ফিতা কেটে উদ্বোধন করেন বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত দেশবরেণ্য কথাসাহিত্যিক নাসরীন জাহান। তিনি বলেন, অনেকদিন ধরে চর্যাপদ একাডেমির বিভিন্ন কার্যক্রম আমি দেখে আসছি। দূর থেকে শুভ কামনা জানিয়েছি। মনে মনে খুব ইচ্ছে ছিল এমন একটি আয়োজনে সামিল হওয়ার। আজ সে ইচ্ছে পূরণ হলো।

চর্যাপদ একাডেমির সভাপতি নুরুন্নাহার মুন্নির সভাপতিত্বে ও মহাপরিচালক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণির সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত দেশবরেণ্য কবি জাহিদুল হক। তিনি বলেন, আজ চাঁদপুরে যখন প্রথম ঢুকলাম তখন মনে হয়েছে দোনাগাজী যেন আবারও চাঁদপুরে ফিরে এসেছেন চর্যাপদ একাডেমির কর্মযজ্ঞের মধ্য দিয়ে। এর আগেও চর্যাপদ একাডেমির পুরস্কারের অনেক সুনাম শুনেছি। এ ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে।

Model Hospital

সম্মানিত অতিথির বক্তব্য রাখেন খ্যাতিমান কবি আশরাফ আহমদ ও কবি জামসেদ ওয়াজেদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন নিয়ন্ত্রণ পরিষদের চেয়ারম্যান আসাদুল্লা কাহাফ, পরিচালক শিউলী মজুমদার, কবি সজীব মোহাম্মদ আরিফ। শংসাপত্র পাঠ করেন সহ-সভাপতি আয়শা আক্তার রুপা, পরিচালক শিউলী মজুমদার, সহযোগী পরিচালক জয়ন্তী ভৌমিক, নির্বাহী পরিচালক আইরিন সুলতানা লিমা, বিজ্ঞান ও আইসিটি পরিচালক রাসেল ইব্রাহীম এবং নির্বাহী সদস্য কামরুন্নাহার বিউটি। সংগীত পরিবেশন করেন ইলা ইয়াসমিন।

বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৬ জনকে দেয়া হয় দোনাগাজী পদক। তারা হলেন ২০২২-এ কবিতায় শিহাব শাহরিয়ার, কথাসাহিত্যে পারভীন সুলতানা, শিশুসাহিত্যে ফারুক নওয়াজ এবং ২০২৩-এ কবিতায় মজিদ মাহমুদ, গবেষণা সাহিত্যে পীযূষ কুমার ভট্টাচার্য্য ও চর্যাগীতিতে শামসুল হুদা।

চর্যাপদ একাডেমির মহাপরিচালক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি জানান, মধ্যযুগের কিংবদন্তি পুঁথিসাহিত্যিক, চাঁদপুরের কৃতিসন্তান কবি দোনাগাজীর সম্মানে ২০১৯ সাল থেকে এ পদক প্রদান করে আসছে চর্যাপদ একাডেমি। শিল্প-সাাহিত্যের শুদ্ধতম ব্যক্তিদের হাতে তুলে দেয়া হয় এ পদক। এর আগে মনি হায়দার, মোহাম্মদ নূরুল হক, নিলুফা আক্তার, মামুন রশীদ, প্রত্যয় হামিদসহ দেশের অনেক প্রতিশ্রুতিশীল লেখক পেয়েছিলেন দোনাগাজী পদক।

এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আমিন, উপমহাপরিচালক নন্দিতা দাস, অ্যাডভোকেট ইমাম হোসেন টিটু, চিত্রশিল্পী তাফাজ্জাল হোসেন তাফু, অ্যাডভোকেট খালেদ, সহকারী পরিচালক ফেরারী প্রিন্স, উপপরিচালক জান্নাতুল ফেরদাউস সুপ্ত, প্রচার ও প্রকাশনা পরিচালক নাজমুল ইসলাম, আর্কাইভ ও নথিব্যবস্থাপনা পরিচালক আল আমিন সানি, অর্থ অডিটর আমিন উদ্দিন এবং তথ্য পরিচালক জান্নাতুল মাওয়া প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital