বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে বেলের শোরুম থেকে শার্ট কিনে প্রতারিত: ১৫’শ টাকার শার্টের দুই মাসেই রং উধাও!

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১৭ জুন, ২০২৩, ১০:০৯ পিএম
হাজীগঞ্জে বেলের শোরুম থেকে শার্ট কিনে প্রতারিত: ১৫’শ টাকার শার্টের দুই মাসেই রং উধাও!

হাজীগঞ্জ বাজারস্থ হকার্স মার্কেটের বকুলতলা রোডে অবস্থিত পোশাক ব্র্যান্ড বেল লাইফ-স্টাইল লিমিটেডের শোরুম থেকে শার্ট কিনে প্রতারিত হয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে লিখিত অভিযোগ দিয়েছে রিয়াজ শাওন নামে ভুক্তভোগী।

অভিযোগে বলা হয়েছে, গত ২১ এপ্রিল দুপুরে হাজিগঞ্জ বাজারস্থ পোশাক ব্র্যান্ড বেলের শোরুম থেকে ঈদুল ফিতর উপলক্ষে ১৫৯০ টাকা মূল্যের একটি শার্ট ১০% ডিসকাউন্টে ১৪৩০ টাকা দিয়ে ক্রয় করেন রিয়াজ শাওন নামে ওই ক্রেতা। সে সময় শার্টের রঙ নীলও সবুুজ রঙের সংমিশ্রণে প্রিন্টের ডিজাইন ছিলো । কিন্তু ব্যবহারের এক মাস ২৫ দিনের মাঝেই শার্টটির রং উঠে সম্পূর্ণ পরিবর্তন হয়ে দোসরা বর্ণের হয়ে গেছে। শার্টটি পুরো বিকৃত হয়ে গেছে।

এই বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক রিয়াজ শাওন বলেন, আমি গত দেড় মাসে ১০/১২ দিন শার্টটা গায়ে দিয়েছি। এর ভিতর ৪/৫ বার শার্টটা ধোয়া হয়েছে। এরই মাঝেই শার্টের রঙ উঠে একেবারে পরিবর্তন হয়ে গেছে। এত দাম দিয়ে ব্র্যান্ডের শোরুম থেকে শার্ট কিনে কি লাভ হলো? এখানে ব্র্যান্ডের নাম করে নিম্ন মানের কাপড়ের পোশাক বিক্রি করছে। আমার সাথে প্রতোরনা হয়েছে। তাই এই বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের লিখিত অভিযোগ ইমেইল পাঠিয়েছি। আশাবাদী আমার সাথে করা এই প্রতারোনার বিচার আমি পাবো।

এই বিষয়ে শোরুমের ম্যানেজার রিয়াদ বলেন, আমাদের শার্ট এমন হওয়ার কথা না। হয় তো তিনি হুইল পাউডার দিয়ে শার্ট ধুয়েছে। এতে এই অবস্থা হয়েছে। তাকে শার্ট আনতে বলছি। আমরা উপরে কথা বলে কিছু করতে পারি কি না দেখবো।

Model Hospital

আর এরিয়া ম্যানেজার আরাফাত মুঠোফোনে বলেন, আমরা অনেক শার্ট তৈরি করি। এরমাঝে দুই-চারটা শার্ট খারাপ হতেই পারে। এটা স্বাভাবিক।

অভিযোগের বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নূর হোসেন রুবেল বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি পরবর্তীতে আমরা এই বিষয়ে ব্যবস্থা নেব।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital