শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহতলীতে এটি আহমেদ হোসেন রুশদী’র স্মরণসভা

রুশদী সাহেব শিক্ষার মাধ্যমে সমাজকে আলোকিত করে গেছেন : জেলা শিক্ষা অফিসার প্রানকৃষ্ণ দেবনাথ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ২০ জুন, ২০২৩, ১০:০৫ পিএম
রুশদী সাহেব শিক্ষার মাধ্যমে সমাজকে আলোকিত করে গেছেন : জেলা শিক্ষা অফিসার প্রানকৃষ্ণ দেবনাথ

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী নিবাসী বিশিষ্ট শিক্ষাবিদ বহু প্রতিষ্ঠানের রূপকার সমাজসেবক ও শাহতলী জিলানী চিশতী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মরহুম মাওলানা এ টি আহমেদ হোসাইন রুশদীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শাহতলী কামিল মাদ্রাসা ও জিলানী চিশতী কলেজ, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়সহ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের যৌথ আয়োজনে দিনব্যাপী কোরআন তেলাওয়াত, মরহুমের কবর জিয়ারত, স্মরণসভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

২০জুন (মঙ্গলবার) সকাল সাড়ে ১০টায় জিলানী চিশতী কলেজ মিলনায়তনে কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা শিক্ষা অফিসার প্রানকৃষ্ণ দেবনাথ।

প্রধান অতিথি চাঁদপুর জেলা শিক্ষা অফিসার প্রাণকৃষ্ণ দেবনাথ বক্তব্যে বলেন, মানুষ বেঁচে থাকে তার কর্মের মাধ্যমে, মরহুম রুশদী সাহেব এমনই একজন ব্যক্তিত্ব, যিনি কর্মের মাধ্যমে বেঁচে আছেন। তিনি শিক্ষার মাধ্যমে সমাজকে আলোকিত করেছেন। যতদিন এই প্রতিষ্ঠান থাকবে, ততদিন উনার নাম থাকবে। উনি অনেক মেধাবী, বুদ্ধিমান, দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তিত্ব ছিলেন। তিনি অত্র অঞ্চল সহ দেশের বিভিন্ন অঞ্চলে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান করে গেছেন। রুশদী সাহেব ছিলেন একজন আলোক বর্তিকা। এ এলাকায় তিনি আলো জ্বালিয়ে গেছেন। তিনি জনকল্যাণে নিয়োজিত ছিলেন, শিক্ষার স্বপ্নদ্রষ্টাও ছিলেন তিনি।

শিক্ষা অফিসার বলেন, স্মার্ট বাংলাদেশ বিনিমানের নতুন শিক্ষাব্যবস্থাকে আমরা স্বাগত জানাই। আমরা রাষ্ট্রীয় ও সামাজিক সকল ক্ষেত্রে স্মার্ট সমাজ বিনিমার্নে কাজ করব। শিক্ষকরা শিক্ষার্থীদের শিক্ষা সহযোগী হবেন, ইতিবাচক ধারণা দিয়ে শিক্ষাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের দেশ পার্শ্ববর্তী অনেক দেশ থেকে শিক্ষা ও অর্থনীতিতে এগিয়ে রয়েছে। বর্তমান শিক্ষা ব্যবস্থা হাতে-কলমে ও গবেষণামূলক শিক্ষা। শিক্ষার্থীরা এ শিক্ষার মাধ্যমে স্বাবলম্বী হতে শিখবে, যা শিক্ষাকে যথাযথভাবে জীবনমুখী শিক্ষা অর্জন করবে। তোমরা আগামীর ভবিষ্যৎ তোমরা বর্তমান শিক্ষা কার্যক্রমকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। মরহুম এটি আহমেদ হোসাইন রুশদী’র মতো সত্যিকারের শিক্ষিত নাগরিক হতে হবে তোমাদের।

Model Hospital

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর প্রত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

অনুষ্ঠানের সভাপতি কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর প্রত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বক্তব্যে বলেন, নতুন প্রজন্ম যারা এই অনুষ্ঠানের মাধ্যমে মরহুম এটি আহমেদ হোসেন রুশদী’র শিক্ষা ও কর্মময় বর্ণাঢ্য জীবন সম্পর্কে জানতে পারবে।রুশদী সাহেবের স্বপ্ন ছিল সমাজকে এগিয়ে নিয়ে যাবেন, শিক্ষার আলোয় আলোকিত করে।
তিনি আরও বলেন, সরকার শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় এই কলেজ সহ এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানে মাননীয় শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপি’র সহযোগিতায় ৪তলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবন নির্মাণ করা হয়েছে। তাই আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপিকে।

২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কলেজ গভনির্ঙ বডির সদস্য মো: আবুল কালাম আজাদের পরিচালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী।

তিনি বক্তব্যে বলেন, মরহুম এটি আহমেদ হোসাইন রুশদী সাহেব শাহতলীর গর্ব ও অহংকার ছিলেন। উনি ছিলেন মেধাবী ও নিঃস্বার্থ সেবক। জীবদ্দশায় নিজের নামে কোন প্রতিষ্ঠান তিনি প্রতিষ্ঠা করেননি। উনি ছিলেন দেশ বরেন্য শিক্ষাবিদ ও সমাজসেবক। তিনি এই এলাকার শিক্ষার প্রদীপ জ্বেলে গেছেন। এখন উনার সুযোগ্য উত্তরসূরী জনাব সাংবাদিক সোহেল রুশদী নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন শিক্ষার উন্নয়নে। সাংবাদিক সোহেল রুশদী শিক্ষা ও সমাজ সংস্কারে তার দাদার মতো কাজ করে যাচ্ছেন।

শাহতলী জিলানী চিশতী কলেজের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মরহুম মাওলানা এ টি আহমেদ হোসাইন রুশদীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের কবর জিয়ারত শেষে মুনাজাতরত শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীসহ মুসল্লীগণ। কবর জিয়ারত ও মুনাজাত পরিচালনা করেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন।

তিনি বলেন, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছেন তৎকালীন সময়ের রুশদী সাহেব। উনি অনেক মেধাবী ও প্রজ্ঞাবান ছিলেন। তিনি শুধু এ এলাকাই নয় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে গেছেন। আমি এ কলেজের পাশের রাস্তাটি এবছরই একটি গাইড ওয়াল নির্মান জন্য ব্যবস্থা গ্রহন করব। আমি সবসময় শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করে যাব।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ, শাহতলী কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইয়াছিন মিয়া, জিলানী চিশতী কলেজের সহকারি অধ্যাপক আলেয়া চৌধুরী, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন, মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা: তহমিনা আক্তার, মরহুমের ছেলে অবসরপ্রাপ্ত শিক্ষক মো: আবুল বাশার রুশদী, মরহুমের ছেলে ঢাকা ফোর পয়েন্ট বাই শেরাটন হোটেলের প্রাক্তন চীপ স্টুয়ার্ড আবুল কালাম রুশদী, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা ফাহিমা জাহান, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের মহিলা মেম্বার মিসেস ফিরোজা বেগম, বীর মুক্তিযোদ্ধা মো: হারুন বিডিআর, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: দিদার হোসেন মিজি, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাবেক মেম্বার মো: সফিক কারী, বিশিষ্ট সমাজ সেবক মো: নুরুল হক মুন্সি, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন জিলানী চিশতী কলেজের দ্বাদশ শ্রেনির ছাত্রী তানজীলা আক্তার।

দিনব্যাপী কর্মসূচীর শুরুতে সকাল ৯টায় শাহতলী জিলানী চিশতী কলেজ মসজিদে শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইনের নেতৃত্বে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাদরাসার শিক্ষকগণ। কুরআন তেলাওয়াত শেষে সকাল ১০টায় কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী নেতৃত্বে মরহুমের কবর জিয়ারত করা হয়।

অনুষ্ঠান শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। দোয়া, মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শাহতলী কামিল মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা মিজানুর রহমান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital