শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে টামটা সপ্রাবি’র শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ

মোঃ মাসুদ রানা প্রকাশিত: মঙ্গলবার, ২০ জুন, ২০২৩, ১০:১৬ পিএম
শাহরাস্তিতে টামটা সপ্রাবি’র শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ
শাহরাস্তিতে টামটা সপ্রাবি’র কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বিদ্যালয়ে পরিধানের পোশাক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা টামটা দক্ষিণ ইউপির টামটা সপ্রাবি’তে এ পোশাক বিতরণ করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওইদিন “শিক্ষার আলো ছড়িয়ে দিতে, “আসুন সবাই মিলে কাজ করি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ওই জনপদের বীর মুক্তিযোদ্ধা শহিদ উল্ল্যাহ পাটোয়ারী, মরহুম এম এ  খালেক পাটোয়ারী ও ফিরোজা বেগম ফাউন্ডেশনের যৌথ স্পন্সার ও আয়োজনে এটি সম্পন্ন  হয়।
এতে প্রধান অতিথি  ছিলেন, চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য, শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠী যুব ও মহিলা সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী, সাংবাদিক ও নাট্যকার রোটারিয়ান মো: জাহাঙ্গীর আলম হৃদয়।
তিনি বক্তব্য বলেন, ব্যক্তিগত মহৎ উদ্দেশ্য থাকলে যে কেউ চাইলে সমাজ ও দেশের উন্নয়নে বিশেষ করে শিক্ষাক্ষেত্রে অবদান রাখার সুযোগ উন্মুক্ত রয়েছে। সেই জন্য প্রয়োজন মানসিকতা ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন। আর সমাজ উন্নয়নে আপনার অবদান কতটুকু সেটুকু বিবেচনায় না নিয়ে যার যা দেওয়ার সামর্থ্য রয়েছে তা দিয়ে শুরু করার আহ্বান জানান তিনি।
এছাড়া তিনি কোমলমতি শিক্ষার্থীদের ভালো করে লেখাপড়া করে জীবন গড়ার আহব্বান জানান। পরিশেষে তিনি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ দিয়ে বক্তব্য শেষ করেন।
অন্যান্যর মধ্যে অতিথি হিসেবে ছিলেন, ভার্চুয়ালি যুক্ত ছিলেন সপ্রাবির পরিচালনা পর্ষদের সভাপতি  শিক্ষক মুনছুর আহমেদ, পরিচালনা পর্ষদের সহসভাপতি মোঃ আনোয়ার হোসেন মজুমদার, প্রধান শিক্ষক মুহাম্মদ জাকির হোসেন ভূঁইয়া, টামটা সপ্রাবির ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি  মোঃ রাশেদ আলম মজুমদার।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক নোমান হোসেনের।
এছাড়াও শিক্ষার্থী শিক্ষক অভিভাবক সমাজের বিশিষ্টজন উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital