বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সাচারে মহাশ্মশানের আধুনিক চুল্লি উদ্বোধন

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: বুধবার, ২১ জুন, ২০২৩, ৮:২৬ পিএম
সাচারে মহাশ্মশানের আধুনিক চুল্লি উদ্বোধন

কচুয়ার সাচারে সনাতন ধর্মালম্বীদের মহা শ্মশানঘাটের অন্তিম ধামে আধুনিক চুল্লি উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে জগন্নাথ ধাম মন্দিরের উত্তর পার্শ্বে বান্নীঘাটা এলাকায় এ মহা শ্মশানঘাটের আনুষ্ঠানিকতা শুরু হয়।

পূজার দায়িত্বরত ছিলেন, সুজিৎ চক্রবর্তী, গৌতম গোস্বামী, হারাধন চক্রবর্তী, অপু চক্রবর্তী,সজল চক্রবর্তী।

শ্মশানঘাটের ঘাটের আধুনিক চুল্লির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি কামরুন্নাহার ভূইয়া, স্থানীয় ইউপি চেয়ারম্যান মনির হোসেন, সাচার জগন্নাথ ধাম সাংস্কৃতিক সংঘের সভাপতি বটু কৃষ্ণ বসু, সিনিয়র সহ-সভাপতি ও মহা শ্মশানঘাটের সভাপতি আহ্বায়ক নিখিল চন্দ্র দাস, সদস্য সচিব রিপন সাহা, জগন্নাথ ধামের সাংস্কৃতিক সংঘের সহ-সভাপতি দীপক দেবনাথ, সাধারণ সম্পাদক বাসু দেব সাহা, যুগ্ম-সাধারণ সম্পাদক অরুন ঘোষ, সাংগঠনিক সম্পাদক রনজিৎ সাহা, জগন্নাথ ধামের রথযাত্রার উদযাপন কমিটির সভাপতি শুকদেব গোস্বামী, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার গোপ, কোষাধ্যক্ষ তপন চন্দ্র গোপ, জগন্নাথ ধাম মন্দির তত্ত্বাবধায়ক সুবল দাস, মহা শ্মশানঘাটের আহ্বায়ক কমিটির সদস্য অরুন ঘোষ, প্রবন সুত্রধর ভূবণ পোদ্দার, নিতাই সাহা ভোলা ও গীতা সংঘের নেতৃবৃন্দ প্রমুখ।

সাচার জগন্নাথ ধাম ও সাংস্কৃতিক সংঘের সভাপতি বটু কৃষ্ণ বসু ও বাসুদেব সাহা বলেন, সবাইকে একদিন এই ধরাধাম থেকে পরপারে চলে যেতে হবে। তাই আমাদের সকলের উচিত ভালো কাজে নিজেদের নিয়োজিত রাখা। সাচারে বান্নীঘাটা এলাকায় মহা শ্মশানঘাটে আধুনিক চুল্লি উদ্বোধন নিঃসন্দেহে একটি ভালো কাজ।

Model Hospital

মহা শ্মশানঘাটের আহ্বায়ক নিখিল দাস ও সদস্য সচিব রিপন সাহা জানান, সকালে ঘট ভরা, শ্মশান কালী পূজা, শিব পূজা, চন্ডী পূজা ও গীতা পাঠের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। তারা আরো জানায়, শ্মশান চত্বরে একটি কালি মন্দির নির্মাণ, শ্মশান চত্বরের পুকুর সংরক্ষণে রিটেইনিং ওয়াল নির্মাণ ও সৌন্দর্যবর্ধন করা হবে। শ্মশান চত্বরে একটি ভবন নির্মাণ করা হবে, যেখানে শ্মশানের কার্যালয় ও পূজারি দর্শনার্থীদের জন্য অপেক্ষা গৃহ থাকবে।

এ ছাড়া শ্মশান চত্বরে একটি প্রশস্ত নাটমন্দির নির্মাণ করা হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital