বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

প্রধানমন্ত্রীর এ অনুদান ও উপহার জীবন রক্ষায় ও ভবিষ্যত গঠনে সহায়ক হবে : মেজর রফিকুল ইসলাম

শাহরাস্তিতে প্রধানমন্ত্রীর অনুদানের ৪৯টি চেক ও শিক্ষার্থীদের মাঝে ৩৩০টি ট্যাব বিতরণ

মোঃ মাসুদ রানা প্রকাশিত: সোমবার, ২৬ জুন, ২০২৩, ৯:২৭ পিএম
শাহরাস্তিতে প্রধানমন্ত্রীর অনুদানের ৪৯টি চেক ও শিক্ষার্থীদের মাঝে ৩৩০টি ট্যাব বিতরণ
শাহরাস্তিতে অসুস্থ হত দরিদ্রদের মাঝে ২৪ লক্ষ ৫০ হাজার টাকার অনুদানের চেক, শিক্ষার্থীদের মাঝে ৩শ ৩০ টি ট্যাব বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৬ জুন) দুপুরে উপজেলা প্রশাসন পরিসংখ্যান ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে পরিষদ মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।
শাহরাস্তি পরিসংখ্যান অফিসের (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মো. খলিলুর রহমানের সঞ্চালনার ও শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ন রশিদের সভা প্রদানে এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, নৌ -পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সদস্য পরিকল্পনা মন্ত্রণালয় মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।
তিনি বক্তব্য বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের ট্যাব সমূহ মাধ্যমিক বিদ্যালয় ও সমমানের মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে ব্যবহারের জন্য প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ এ উপঢৌকন তুলে দেওয়া হল।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন তোমরা এই “ডিভাইজ (ট্যাবকে) কাজে লাগিয়ে বিশ্বায়নের যুগে উন্নত প্রযুক্তির সাথে পরিচিত হয়ে নিজের মেধাস্বত্বকে জাগ্রত করবে।
এতে তোমাদের প্রযুক্তি নির্ভর জীবন হবে উন্নত, তেমনি দেশ হবে সমৃদ্ধ। বর্তমানে বিশ্বে কর্মক্ষেত্রের বিশাল অংশেই আইটি নির্ভর।
ফলে আজকের এই উপহার অনেক মেধাবীকে জীবনের উন্নত সিঁড়ি বেয়ে উপরে উঠতে সহায়তা করবে। ওইদিন একই সময় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে  সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে স্থানীয় সাংসদ  ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, হৃদরোগ এবং থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের ৪৯ জন অসুস্থ হতদরিদ্র    ব্যক্তিকে ৫০ হাজার টাকা করে অনুদানের চেক  হস্তান্তর করেন। ওইসময়  তিনি  আরো বলেন,প্রধানমন্ত্রীর এ অনুদান ও উপহার জীবন  রক্ষায় ও ভবিষ্যতে গঠনে সহায়ক হবে।
পরে শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার এ অনুদানের চেক সুবিধা ভোগি, শিক্ষার্থীদের হাতে ট্যাব ডিভাইজ গুলো তুলে দেন।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির আহবায়ক পৌর মেয়র আলহাজ্ব আব্দুল লতিফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কাজল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার, উপজেলা প্রকৌশলী মেহেদী হাসান, উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আবু ইসহাক, যুব উন্নয়ন কর্মকতা শামছুল আমিন, মেহের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু সঞ্জিত  চক্রবর্তী প্রমুখ।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনক্রমে বাংলদেশ পরিসংখ্যান ব্যুারোর জনশুমারি ও গৃহগণনা-২০২১ প্রকল্পের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুারোর প্রয়োজনের অতিরিক্ত ট্যাবলেট (ডিজিটাল ডিভাইজ) সমূহ প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সারাদেশের মাধ্যমিক বিদ্যালয় ও সমমানের মাদ্রসা সমূহের নবম ও দশম শেণীর মেধাবী শিক্ষার্থীদের (শ্রেণী মেধাক্রম ১ম,২য়,৩য়) মাঝে বিতরণের সিদ্ধান্ত গৃহীত হয়, তারই ধারাবাহিকতায় উপজেলা পরিসংখ্যান অফিস ও উপজেলা ট্যাব বিতরণ কমিটি কতৃক শাহরাস্তি উপজেলার ৫৫ টি শিক্ষা প্রতিষ্ঠানকে (৩৪ টি মাধ্যমিক বিদ্যালয় ও ২১ টি সমমানের  মাদ্রাসা) মোট ৩৩০ জন শিক্ষার্থীর জন্য ট্যাব প্রদানের মঞ্জুরি দেওয়া হয়।
একই সময় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শাহরাস্তিতে ৪৯ জন রোগীর মাঝে অনুদানের চেক বিচরণ অনুষ্ঠান অনুষ্ঠিত।

অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:১১ পিএম
অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অদম্য ইচ্ছাশক্তি ও পবিত্র কোরআনের প্রতি গভীর ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ইয়েমেনের এক বৃদ্ধা। পড়তে কিংবা লিখতে না জানলেও শুধু শুনে শুনে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করেছেন তিনি। ইয়েমেনের তায়েজ প্রদেশের ৮২ বছর পেরোনো হাজ্জা মরিয়ম আল-রুমাইমাহ নামের এই নারী প্রায় ১০ বছরের সাধনায় কোরআন হিফজ সম্পন্ন করেন।

তায়েজ প্রদেশের জাবাল সাবরের পাহাড়ি এলাকার হাদনান গ্রামে জন্ম মরিয়ম আল-রুমাইমাহর। এমন এক সময়ে তার বেড়ে ওঠা, যখন গ্রামীণ মেয়েদের শিক্ষার সুযোগ ছিল অত্যন্ত সীমিত। জীবনের অধিকাংশ সময় সংসার সামলানো ও কৃষিকাজ করেই কাটিয়েছেন তিনি। কখনো প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ না পাওয়ায় পড়তে কিংবা লিখতে শেখা হয়নি তার।

তবে কোরআনের প্রতি গভীর ভালোবাসা থেকেই একসময় পুরো কোরআন মুখস্থ করার স্বপ্ন দেখেন তিনি। ২০০৬ সালে ষাটের কোঠায় থাকা অবস্থায় সেই স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগ নেন। তার ছেলে শেখ মুখতার আল-রুমাইমাহ গ্রামে একটি কোরআন শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করলে মায়ের স্বপ্নপূরণের পথ আরও সহজ হয়।

কোরআন মুখস্থের জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় মেনে চলতেন মরিয়ম। বিকেলে গ্রামের একজন শিক্ষিকার কাছে গিয়ে আয়াত মুখস্থ শোনাতেন এবং নতুন আয়াত শিখতেন। সন্ধ্যার পর বাড়িতে ফিরে ক্যাসেট প্লেয়ারে কোরআন তিলাওয়াত শুনে সেগুলো বারবার অনুশীলন করতেন। এমনকি ফজরের আগেও ঘুম থেকে উঠে তিলাওয়াত শুনতেন এবং মুখস্থ করা আয়াতগুলো ঝালিয়ে নিতেন।

Model Hospital

এ ক্ষেত্রে তার সবচেয়ে বড় সঙ্গী ছিল ক্যাসেট প্লেয়ার। বিশেষ করে কোরআনের বিখ্যাত ক্বারি শেখ ফারিস আব্বাদের কণ্ঠে তিলাওয়াত শুনতে ভালোবাসতেন তিনি। ক্যাসেটে একটি অংশ মুখস্থ শেষ হলে পরিবারের সদস্যরা তাকে পরবর্তী ক্যাসেট এনে দিতেন।

কোরআনের আয়াতগুলোর মধ্যে মিল থাকায় কিছু অংশ মুখস্থ করতে বেশ বেগ পেতে হয়েছে তাকে। বিশেষ করে সূরা তাওবা ও সূরা রাদের আয়াতগুলো আলাদা করে মনে রাখা কঠিন ছিল। তবে বারবার শোনা ও অনুশীলনের মাধ্যমে সেই বাধাও কাটিয়ে ওঠেন তিনি।

এভাবে টানা ১০ বছর সাধনার পর ২০১৬ সালে পুরো কোরআন মুখস্থ সম্পন্ন করেন মরিয়ম। শেষ আয়াতটি মুখস্থ করার পর আনন্দে কেঁদে ফেলেন তিনি। এরপর সিজদায় পড়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। তার এই অর্জনে আবেগাপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্য ও স্বজনেরা।

মরিয়মের এক ছেলে ও তিন মেয়ে। তার রয়েছে ২১ জন নাতি-নাতনি। তাদের অনেকেই উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। কিন্তু পরিবারের সদস্যদের কাছে সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল, নিরক্ষর হয়েও তাদের মা ও দাদি কেবল শুনে শুনে পুরো কোরআন মুখস্থ করতে পেরেছেন।

কোরআনের সব সূরার মধ্যে সূরা বাকারা তার বিশেষ প্রিয়। প্রতিদিনের আমলে এই সূরা রাখার চেষ্টা করেন তিনি।

আল-মুশাহিদের প্রতিবেদন প্রকাশের সময় তার বয়স ৮২ বছরের বেশি ছিল। বার্ধক্য ও উচ্চ রক্তচাপের কারণে শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। চোখের দৃষ্টিশক্তিও কিছুটা কমেছে। বয়সের প্রভাবে মুখস্থ করা কিছু আয়াত মনে করতে আগের তুলনায় সমস্যা হলেও কোরআনের সঙ্গে সম্পর্ক ধরে রেখেছেন তিনি।

মরিয়মের কোরআন মুখস্থের পুরো সময়টি কেটেছে ইয়েমেনের তায়েজে যুদ্ধ ও অবরোধের কঠিন পরিস্থিতির মধ্যে। গোলাগুলির শব্দ, বিদ্যুৎবিভ্রাট ও নানা সংকটের মধ্যেও থেমে থাকেনি তার সাধনা। বরং কোরআনের তিলাওয়াতই হয়ে উঠেছিল তার মানসিক শক্তি ও প্রশান্তির উৎস।

শারীরিক সীমাবদ্ধতা, নিরক্ষরতা ও প্রতিকূল পরিবেশ কোনো কিছুই যে দৃঢ় সংকল্পের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে না, মরিয়ম আল-রুমাইমাহর জীবন তারই এক অনুপ্রেরণাদায়ক উদাহরণ।

সূত্র: আল-মুশাহিদ