বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ইলিশ চড়া দামে বিক্রি, সাধারন ক্রেতার ক্রয় ক্ষমতার বাহিরে

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ জুলাই, ২০২৩, ৭:২৬ পিএম
চাঁদপুরে ইলিশ চড়া দামে বিক্রি, সাধারন ক্রেতার ক্রয় ক্ষমতার বাহিরে

ইলিশের বাড়ি খ্যাত চাঁদপুরে চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ মাছ। পাইকারী ও খুচরা বাজারে দাম বেশী হওয়ায় স্বাদ গ্রহণ করতে পারেছেনা ইলিশ প্রেমীরা। যা’সাধারন ক্রেতার ক্রয় ক্ষমতার বাহিরে।

দেশের অন্যতম মৎস্য অবতরণ কেন্দ্র চাঁদপুর শহরের বড় স্টেশন মাছঘাটে দক্ষিণাঞ্চল থেকে ইলিশের আমদানি নেই। যে কারণে পদ্মা-মেঘনায় জেলেদের আহরিত স্বল্প সংখ্যক রূপালী ইলিশ খুবই চড়া দামে বিক্রি হচ্ছে।

শনিবার (৮ জুলাই) বিকেলে মাছঘাটে গিয়ে দেখাগেল নিরবতা। আগের মত সরগরম নেই মাছঘাট। মাত্র কয়েকজন ব্যবসায়ী স্থানীয় পদ্মা-মেঘনার কিছু ইলিশসহ অন্যান্য প্রজাতির মাছ বিক্রি করছেন। পাইকারী বিক্রির জন্য নেই কোন হাকডাক। ক্রেতা-বিক্রেতার সংখ্যা খুবই কম। অনেক আড়তে ব্যবসায়ী শ্রমিকরা অবসর বসে আছেন, আবার কেউ আড়তেই ঘুমাচ্ছেন।

Model Hospital

চাঁদপুর মৎস্য বণিক সমিতির দুই বারের সাধারণ সম্পাদক রোটাঃ হাজী সবেবরাত সরকার জানান, একটা সময় চাঁদপুরের পদ্মার ইলিশের সরগরম থাকত চাঁদপুর বড়স্টেশন মাছঘাট। কিন্তু বিগত কয়েকদিন ধরে চাঁদপুরে পদ্মা মেঘনা ইলিশের তেমন দেখা মিলছে না।

এতে ইলিশের ঘাটতি দেখা দিয়েছে। নদীতে যেই মাছগুলো ধরা পড়ছে সেগুলোর বেশিরভাগই আকারে ছোট ও মাঝারি। ১ কেজি ওজনের ইলিশের মণ ১ লক্ষ ১০ হাজার টাকা, ৮’শ থেকে ৯’শ গ্রাম ৮০ হাজার টাকা, ছোট সাইজ ৫০০ গ্রামের ইলিশের মণ
৫০ থেকে ৫২ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

তিনি বলেন, ‘ইলিশের সরবরাহ কম থাকায় দাম একটু বেশি। তবে চাঁদপুর ও দক্ষিণাঞ্চলের ইলিশ পুরোদমে আসা শুরু করলে তখন মৎস্য আড়ত জমে উঠবে। আর দামও নাগালের মধ্যে চলে আসবে।’

চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম বলেন, এই সময়ে ইলিশ কমই পাওয়া যায়। আশা করছি এই সমস্যা সহসাই কেটে উঠবে।

যদিও আশানুরূপ ইলিশ এখনও জালে পাচ্ছেন না জেলেরা। তবে এই সংকট অচিরেই কেটে যাবে বলে চাঁদপুর মাঝঘাটের ব্যবসায়ী ও জেলেরা আশা করছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital