শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

একজন শিক্ষক স্বামীর জন্য আমি গর্ববোধ করি; জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১, ১:১২ পিএম
একজন শিক্ষক স্বামীর জন্য আমি গর্ববোধ করি; জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) চাঁদপুর জেলা শাখার সম্মেলন প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

সাইদ হোসেন অপু চৌধুরী : চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেছেন বর্তমান সরকার শিক্ষকদের বেতন গ্রেড উন্নতিকরণে কাজ করছেন। শিক্ষকদের আগে  ভাতা ছিল না, এখন বর্তমান সরকার অনেক ভাতা যোগ করছেন। আমাদের পুরো জাতিকে নিয়ে চিন্তা করতে হবে, তাই সঠিক পরিকল্পনার প্রয়োজন। আপনাদেরকে মানসিকভাবে সুস্থ থাকতে হবে। তাহলে সুস্থ ভাবে পাঠদানের মাধ্যমে শিক্ষা দিতে পারলে মেধাবী শিক্ষার্থী তৈরি হবে। সুস্থ শিক্ষার মাধ্যমে আগামী প্রজন্ম দেশের উন্নয়নে কাজ করবে।

১১ ডিসেম্বর সকালে চাঁদপুর রোটারী ভবন মিলনায়তনে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) চাঁদপুর জেলা শাখার সম্মেলন – ২০২১ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক আরো বলেন,  আমার স্বামী একজন শিক্ষক। তাই আমি শিক্ষকদের চিন্তাভাবনা সম্পর্কে জানি। একজন শিক্ষক স্বামীর জন্য গর্ববোধ করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি শিক্ষাব্যবস্থার উন্নতি করনের জন্য কাজ করছেন।

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) চাঁদপুর জেলা শাখার সভাপতি ও হাজীগঞ্জ মডেল সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ড. মোঃ আলমগীর কবির পাটওয়ারী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ শাফায়াৎ আহাম্মদ ভূইয়ার পরিচালনায় উদ্বোধকের বক্তব্য রাখেন কেন্দ্রীয় বাকশিস সভাপতি অধ্যক্ষ আসাদুল হক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাকশিস সাবেক সভাপতি ও পুরান বাজার ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ তারিক উল্লাহ, বর্তমান অধ্যক্ষ প্রফেসর রতন কুমার মজুমদার, বাকশিস কেন্দ্রীয় কমিটির  সাবেক সাংগঠনিক সম্পাদক ও ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ প্রাক্তন অধ্যক্ষ রুহুল আমিন, কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও  গবেষণা বিষয়ক সম্পাদক ও শাহতলী জিলানী চিশতী কলেজ অধ্যক্ষ হারুন-অর রশিদ, কেন্দ্রীয় কমিটির সমাজকল্যান বিষয়ক সম্পাদক ও মতলব সরকারি কলেজের অধ্যাপক মোঃ মোশারেফ হোসেন, মতলব ( উঃ ) উপজেলার সভাপতি অধ্যক্ষ জসিম উদ্দিন প্রমুখ।

Model Hospital

সম্মেলন ফরিদগঞ্জ চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের বাংলা প্রভাষক জেসমিন আক্তার এবং ফরক্কাবাদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মহিন উদ্দিনের যৌথ সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি ও গনি মডেল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্বাস উদ্দিন মিয়া, সাধারণ সম্পাদক ও  ডি এন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও লেডী দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইলিয়াছ মিয়া, মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital