বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

সজীব খান প্রকাশিত: বুধবার, ৯ আগস্ট, ২০২৩, ৮:৪৫ পিএম
চাঁদপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে চাঁদপুরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৩টায় চাঁদপুর প্রেসক্লাবের সামনে থেকে র‌্যালী বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

ত্রীপুরা জাতি সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে র‌্যালী শেষে চাঁদপুর রোটারী ক্লাবে ত্রীপুরা জাতি সমাজ উন্নয়ন সংস্থার সভপতি কর্নরাজ ত্রীপুরার সভপতিত্বে সমন্বয় তানভির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাম্মৎ রাশেদা আক্তার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্ল্যাহ, অ্যাডঃ বিনয় ভূষন মজুমদার, উৎযাপন কমিটির আহব্বয়ক ও ত্রিপুরা জাতি সংস্থার সহ-সভাপতি প্রবীর কুমার, সদস্য সচিব ডা. সুখ রঞ্জন ত্রিপুরা, সংস্থার সাধারন সম্পাদক ডা.খোকন ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক প্র্রবীর কুমার বানু, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাবুল ত্রিপুরা।

অনুষ্ঠানে আদিবাসী দিবসের আলোচনায় ত্রীপুরা জাতির সমাজ উন্নয়নের সার্বিক বিষয়ে বক্তরা আলোচনা করেন এবং বর্তমান সরকার নৃ-গোষ্ঠী জাতিদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছেন, সমাজের নৃ-গোষ্ঠীদের প্রতিষ্ঠা করার জন্য সরকার ব্যাপক প্রদক্ষেন নিয়ে কাজ করছেন বলে বক্তরা বলেন।

এ সময় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital