শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে সাউথ আফ্রিকা ফেরত প্রবাসী নুরুমিয়ার হেলিকপ্টারে বাড়ি ফেরা নিয়ে চাঞ্চল্য

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বুধবার, ৯ আগস্ট, ২০২৩, ৮:৫২ পিএম
শাহরাস্তিতে সাউথ আফ্রিকা ফেরত প্রবাসী নুরুমিয়ার হেলিকপ্টারে বাড়ি ফেরা নিয়ে চাঞ্চল্য
শাহরাস্তিতে সাউথ আফ্রিকা ফেরত প্রবাসী রেমিটেন্স যোদ্ধা নুরুমিয়ার হেলিকপ্টারে বাড়ি ফেরা নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ।
এক সময়ের হতদরিদ্র আধপেটা নুরু মিয়ার এভাবে বাড়ি ফেরার সংবাদ স্থানীয়দের মাঝে চাউর হলে এলাকায় উৎসুক জনতা কপ্টার ও নুরু মিয়াকে একনজর দেখতে ভিড় জমায়।
বুধবার দুপুরে গণমাধ্যমের সাথে আলাপচারিতায় নুরু মিয়া ও তার স্বজনরা জানায়, উপজেলার সুচিপাড়া উত্তর ইউপির ৯নং ওয়ার্ডের শোরসাক পশ্চিমপাড়া মিয়া সাহেব বাড়ির দিনমজুর সুলতান মিয়ার পুত্র মোঃ নুরু মিয়া এক সময় অভাবের তাড়নায় আফ্রিকার দেশ সাউথ আফ্রিকায় ১৪ বছর পূর্বে পাড়ি জমান। দীর্ঘদিন সেখানে ব্যবসা-বাণিজ্য করে তিনি অঢেল ধন সম্পদ ও অর্থবৃত্তের মালিক হন।
মঙ্গলবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তিনি নুরু মিয়া  হঠাৎ করে শখ হয় হেলিকপ্টারে নিজ পৈত্রিক ভূমি শাহরাস্তির বাড়ি ফেরার। ওইদিন সকালে উপজেলার চেড়িয়ারা স্কুল এন্ড কলেজ মাঠে একটি বেসরকারি প্রতিষ্ঠানের হেলিকপ্টারে চড়ে তিনি অবতরণ করেন সেখানে। ওই সংবাদ এর পূর্বেই গ্রামবাসীর মাঝে ছড়িয়ে পড়লে উৎসক আবালবৃদ্ধবনিতা ভিড় জমায় সেখানে ।
স্থানীয়রা সকাল থেকেই নারী-পুরুষ শিশু কিশোর সবাই অপেক্ষা করে কিছুক্ষণ পর পর আকাশের দিকে তাকিয়ে কপ্টারের শব্দের অপেক্ষা করছিলেন। একপর্যায়ে সকাল দশটার দিকে স্থানীয়দের ইচ্ছের প্রতিফলন হিসেবে হেলিকপ্টার আকাশ থেকে মাটিতে স্পর্শ করে ।
এ শখের বিষয়ে জানতে চাইলে তিনি প্রবাসী নুরু মিয়া বলেন, আমি দীর্ঘদিন যাবত প্রবাসে জীবিকা নির্বাহ করে দেশে এসেছি । গ্রামের প্রতিটি মানুষ আমার হিতাকাঙ্খী ওদের আনন্দ উচ্ছাসে মাতিয়ে দিতে আমার এই প্রয়াস।
এছাড়া আমি নিজের শখ আল্লাদ পূরণের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরকে ও ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতার হাত বাড়িয়ে থাকি।
এ প্রসঙ্গে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল  মজুমদার বলেন, ব্যক্তি হিসেবে নুর মিয়া মন্দ নয়, একেকজনের শখ একরকম। নুরু মিঞার হেলিকপ্টারের করে বাড়ি ফেরার কান্ডটি স্থানীয়দের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital