শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বিষ্ণপুর ও ইব্রাহিমপুর ইউনিয়ন এবং চাঁদপুর শহড় রক্ষা বাঁধ বিষয়ে আলোচনা সভায়

চাঁদপুরে নদী ভাঙ্গন রোধে কাজ করতে আবারো নৌকাকে বিজয়ী করতে হবে : শিক্ষামন্ত্রী

সজীব খান প্রকাশিত: শনিবার, ১২ আগস্ট, ২০২৩, ৮:০৯ পিএম
চাঁদপুরে নদী ভাঙ্গন রোধে কাজ করতে আবারো নৌকাকে বিজয়ী করতে হবে : শিক্ষামন্ত্রী

চাঁদপুর সদর উপজেলার বিষ্ণপুর ও ইব্রাহিমপুর ইউনিয়ন ও চাঁদপুর শহড় রক্ষা বাঁধ প্রকল্পের বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১টায় চাঁদপুর সার্টিক হাউজে জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।

এ সময় তিনি বলেন, বর্ষার শেষ সময়ে যখন পানি নামতে থাকে তখন নদীতে ভাঙ্গন দেখা দেয়, আমরা সেটা নিশ্চিত করতে পানি উন্নয়নে বোর্ডের নির্বাহী প্রকৌশলীরা ব্যবস্থা নিয়েছেন। এখানে যার যতটুকু বরাদ্ধ দরকার, তা নিয়ে আসার জন্য পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সাথে কথা বলেছি, প্রয়োজনে আবার কথা বলবো। এবং একে বারে জরুরী ভিত্তিতে যেটা প্রয়োজন, সেটা কম সময়ের মধ্যে অনুমোদন হয় সে ব্যবস্থা করবো।

তিনি বলেন উন্নয়নের জন্য শেখ হাসিনা সরকার বার বার দরকার, সামনে নির্বাচন আছে, আমরা সবাই মিলে শেখ হাসিনা সরকারকে নির্বাচনে বিজয়ী করতে হবে। শেখ হাসিনা সরকার বিজয়ী হলে নদী ভাঙ্গন যতটুকু আছে, তার রক্ষা করা হবে, এজন্য আগামী নির্বাচনে নৌকাকে ভোট দিতে হবে।

Model Hospital

নদীর ভাঙা-গড়ার খেলা থাকবেই। সেটাকে আমরা পুরোপুরি বন্ধ করতে পারব না। বিশেষ করে পুরো চর অঞ্চল। যেমন পদ্মা-মেঘনার মাঝখানের চর পুরোটা বেঁধে দেওয়া সম্ভব নয়। যেখানে একেবারে বাজার, হাট ,মসজিদ, মানুষের আশ্রয়স্থল ভেঙে যাচ্ছে। সেখানে ভাঙ্গন রোধে যথা সম্ভব আমরা চেষ্টা করছি। চাঁদপুরে আগামীতেও নদী ভাঙন প্রতিরোধে কাজ হবে। যেটুকু ভাঙ্গছে সেটুকু যদি রক্ষা করতে হয়, তাহলে আগামী নির্বাচনে নৌকাতেই ভোট দিতে হবে।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম বার, পানি উন্নয়নে বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহুরুল হক, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ হেদায়েত উল্ল্যাহ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইউব আলী বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন খান শামীম, ইব্রাহীমপুর ইউপি চেয়ারম্যান মোঃ কাশিম খান সহ পৌর কাউন্সিলর, ওয়ার্ড সদস্যগন বক্তব্য রাখেন।

এ সময় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital