শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

ভয়াবহ ভাঙনে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক

মাসুদ হোসেন প্রকাশিত: শনিবার, ১২ আগস্ট, ২০২৩, ১০:১৯ পিএম
ভয়াবহ ভাঙনে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক
ভারী বৃষ্টিপাতের আঘাতে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে ভয়াবহ ভাঙন ধরেছে। ছোট-বড় অসংখ্য স্পটে এই ভাঙন তীব্র আকার ধারণ করেছে। ভেঙে যাওয়া অংশ এখনই মেরামত করা না হলে ব্যাপক ভাঙনে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক দিয়ে যোগাযোগ করা অসম্ভব হয়ে যাবে।
শনিবার (১২ আগস্ট) চাঁদপুর-কুমিল্লা সড়কের সদর উপজেলার ঠাকুরবাড়ির পূর্ব দিকে গিয়ে দেখা যায়, গত কয়েকদিনের প্রবল ভারি বৃষ্টিতে সড়কের দক্ষিণ পাশের পুকুরে গাছ পড়ে গিয়ে সড়কটি ভেঙে তলিয়ে গেছে।
এছাড়া এ সড়কের দুই পাশের বিভিন্ন স্থানে ছোট-বড় অনেকগুলো ভাঙ্গনের ফলে মারাত্মক ঝুঁকি নিয়ে যান চলাচলে সমস্যা দেখা দিচ্ছে। বিশেষ করে ব্যস্ততম এই সড়কে রাতের বেলায় যানবাহন চালক কিংবা পথচারীরা জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়।
স্থানীয়রা জানান, গত কয়েকদিনের ভারি বৃষ্টিতে সড়কের এমন ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। আমরা এ স্থানটিতে লাল কাপড় দিয়ে নিশানা টানিয়ে দিয়েছি। তবে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের এসব ভাঙন কবলিত স্থানে চাঁদপুর সড়ক বিভাগ দ্রুত মেরামত না করলে যেকোন যানবাহন হঠাৎ দুর্ঘটনার শিকার হতে হবে। এ বিষয়ে কথা বলতে শনিবার দুপুরে চাঁদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ সামসুজ্জোহা এর মোবাইলে কল দিয়েও যোগাযোগ করা সম্ভব হয়নি।
এদিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের চাঁদপুর সদর উপজেলার ঠাকুরবাড়ির পূর্ব দিকে ভেঙে যাওয়া সড়কের পাশে একটি মেহগনি ও আকাশী গাছ পড়ে গেলে মহামায়া এলাকার ছিদ্দিক হোসেন ছ’মিল ব্যবসায়ী কেটে নিয়ে যাওয়ার অভিযোগ তোলেন স্থানীয়রা। এ বিষয়ে ছিদ্দিক হোসেন বলেন, গাছগুলো বন বিভাগের কর্মকর্তারাই কেটে মহামায়া পূর্ব বাজার আমার ছ’মিলের পাশে এনে রাখে আমার জিম্মায়।
চাঁদপুর বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম দৈনিক চাঁদপুর খবরকে বলেন, হেলে পড়া গাছগুলো আমরাই কেটে সামাজিক বনায়ন প্রকল্পের সভাপতির কাছে রাখা হয়েছে। প্রতি দুই মাস অন্তর অন্তর এসব গাছগুলো টেন্ডারের মাধ্যমে বিক্রি করা হয়। এগুলোও তাই করা হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital