বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় গলায় গামছা পেছানো কিশোরের লাশ উদ্ধার

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩, ১০:২৪ পিএম
কচুয়ায় গলায় গামছা পেছানো কিশোরের লাশ উদ্ধার

কচুয়া উপজেলার গোহট দক্ষিন ইউনিয়নের গোহট গ্রামের জুগি বাড়ির নির্জনস্থান থেকে গলায় গামছা পেছানো সাজিদ (১৪) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে এ লাশ উদ্ধার করা হয়।

সরজমিনে গেলে জানা যায়, সাজিদ ঢাকায় বসবাস করে। সে গত ৫ আগস্ট নানার বাড়ি কচুয়ার গোহট গ্রামের আমিনুল হক মেম্বার বাড়িতে বেড়াতে আসে। তার নানার নাম মৃত আজম হোসেন। নানার বাড়িতে বেড়াতে আসলে মামা সুজন ভাগিনাকে রং এর কাজ শিখানোর জন্য স্থানীয় এক রং মিস্ত্রির সাথে দেয়।

মামা সুজন জানায়, ভাগিনা সাজিদ গত রবিবার আমার কাছে একটি আইফোন সহ তাকে বিয়ে করানোর দাবী করে। আমি আইফোন কিনে দিতে অপরাগতা প্রকাশ করায় ওই দিন বিকাল থেকে সে নিখোঁজ হয়ে পড়ে। অনেক খোজাখুজি করেও কোথাও তাকে না পাওয়া গেলে মঙ্গলবার দুপুরে খবর পাই নির্জনস্থানে একটি লাশ পড়ে রয়েছে। ছুটে এসে দেখি ভাগিনা সাজিদের লাশ।

কচুয়া থানাকে অবগত করলে কচুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইব্রাহীম খলিল ও ওসি তদন্ত মো: হারুনুর রশিদ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

Model Hospital

প্রাথমিক তদন্তে জানাযায়, নির্জন জঙ্গলে সাজিদ প্রায় ২০/২৫ ফুট উচ্চতার একটি গাছের সাথে গলায় গামছা পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে এবং তার মৃত্যুর পর গামছার একটি অংশ ছিড়ে লাশ নিচে পড়ে।

কচুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital