বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় ভাবিকে ধর্ষণ মামলায় কারাগারে দেবর

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: সোমবার, ২১ আগস্ট, ২০২৩, ১:৪০ পিএম
কচুয়ায় ভাবিকে ধর্ষণ মামলায় কারাগারে দেবর

কচুয়ায় ধর্ষণ মামলার আসামী হাফেজ মেহেদী হাসানকে গ্রেফতার করেছে কচুয়া থানা পুলিশ। শনিবার দুপুরে কচুয়া থানার এসআই মামুনুর রশিদ সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে লক্ষ্মীপুরের রায়পুর থানার এলাকা থেকে তাকে গ্রেফতার করে কচুয়া থানায় নিয়ে আসে।

গ্রেফতারকৃত হাফেজ মেহেদী হাসান উপজেলার হাসিমপুর গ্রামের গোলাম মাওলার ছেলে।

মামলার বিবরনে জানাযায়, গোলাম মাওলার ছেলে আজিম ইসলামিক শরীয়ত মোতাবেক উপজেলার কহলথুড়ি গ্রামের রফিকুল ইসলামের মেয়ে আফরিন জাহান রীনির সাথে ২০১৯ সালের ৩০ জুন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।

বিয়ের কিছুদিন পর আজিম সৌদি আরব চলে যায়। আজিমের অবর্তমানে ২০২২ সালের ২০ এপ্রিল রাত ৮টার দিকে রীনিকে বসতঘরের ২য় তলায় নিয়ে হাফেজ মেহেদী হাসান জোরপূর্বক ধর্ষণ করে। এতে রীনি অন্ত:সত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে মেহেদী হাসান এলাকা থেকে গাঁ ঢাকা দেয়। এ নিয়ে এলাকায় সালিশ বৈঠক বসেও কোনো সুরাহ না হলে রীনি চাঁদপুরের বিজ্ঞ আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

Model Hospital

প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য বিজ্ঞ আদালত মামলাটি কচুয়া থানায় প্রেরণ করলে মামলাটি চলতি বছরের ৪ ফেব্রুয়ারি নিয়মিত মামলা হিসেবে রুজু করা হয়। দেবর কর্তৃক জোরপূর্বক ধর্ষণের শিকার হয়ে অন্ত:সত্তা হওয়ার এই ঘটনায় এলাকার লোকজনের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

এলাকাবাসী ধর্ষক হাফেজ মেহেদী হাসানের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাচ্ছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital