বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে বিজয় দিবসে পৌরসভায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১, ৩:৩৮ পিএম
শাহরাস্তিতে বিজয় দিবসে পৌরসভায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
মোঃ মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবসে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে (১৬-ডিসেম্বর ) শাহরাস্তি পৌরসভা আয়োজনে পৌর মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওইদিন প্যানেল মেয়র কাউন্সিলর শাহাবউদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির আহ্বায়ক, পৌর আ’লীগের আহবায়ক, পৌর মেয়র আলহাজ্ব আব্দুল লতিফ। তিনি তার বক্তব্য, স্বাধীনতা যুদ্ধে বাংলার মাটিতে  বীর সেনানীরা জীবনের বিনিময়ে আত্মত্যাগের যে নজির স্থাপন করেছেন ,তাদেরকে তিনি শ্রদ্ধার সহিত কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। তিনি অর্জিত স্বাধীনতা সমুন্নত রেখে আগামী প্রজন্মের জন্য সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণে উপস্থিত সবাইকে  আহ্বান জানান। এছাড়া আগামী দিনগুলিতে শাহরাস্তি পৌরসভা উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নের সকলের সহযোগিতা আশা পোষণ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,শাহরাস্তি পৌরসভার প্রথম শ্রেণীর সচিব রোটারিয়ান তোফায়েল আহামেদ শেখ, সহকারী প্রকৌশলী নেয়াজুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী  মো. হাসানুজ্জামান, ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট পরিদর্শক সাইদুর রহমান , পৌরসভার প্রধান সহকারী মো: নজরুল ইসলাম, হিসাব শাখা প্রদান বাবু মানিক লাল।
কাউন্সিলরদের মধ্যে, মোঃ মকবুল আহমেদ , আব্দুল কুদ্দুস রানা, মিজানুর রহমান মোল্লা, মিজানুর রহমান,শাহনেওয়াজ, রাবেয়া বসরি বকুল, জাহানারা  আক্তার পুতুল, আ’লীগ নেতা গফুর আহমেদ প্রমুখ। এছাড়া পৌরসভার কাউন্সিলর, বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী, সুধীজন, রাজনৈতিক ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষাংশে দোয়া মাহফিল পরিচালনা করেন স্থানীয় আলেম হাফেজ মাওলানা আবু সালেহ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital