শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় যুবদের মাঝে ঋনের চেক বিতরণ করেন ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: বুধবার, ১ নভেম্বর, ২০২৩, ৭:২৩ পিএম
কচুয়ায় যুবদের মাঝে ঋনের চেক বিতরণ করেন ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি

কচুয়ায় প্রশিক্ষিত যুবদের আত্মস্বাবলম্বী করার লক্ষে যুবদের মাঝে ঋনের চেক ও গাছের চারা বিতরণ করা হয়েছে।

বুধবার উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে পরিষদ মিলনায়তনে জাতীয় যুব দিবস উপলক্ষে ৫৮ জন যুবদের মাঝে ১৯ লক্ষ ৭০ হাজার টাকার ঋনের চেক ও গাছের চারা বিতরণ করেন প্রধান অতিথি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো: ইবনে আল জায়েদে হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য তৌহিদুল ইসলাম খোকা,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মাহবুব উল আলম,মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার জাবের মিয়া,মহিলা আওয়ামী লীগের আহবায়ক সালমা শহীদ,পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেলা ভূইয়া, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো: আলমগীর তালুকদার ,সফল আত্মকর্মী রাশেদ হোসেন প্রমূখ।

এসময় কচুয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুজন পোদ্দার, ইউপি চেয়ারম্যান মো.কবির হোসেন,সালাম সওদাগর,জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান রওনক আরা রত্না,উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সহিদ,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইঞ্জি.ইব্রাহিম খলিল বাদলসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সামাজিক সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital