বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজমিস্ত্রিকে মারধরের অভিযোগ

কচুয়া প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩, ৮:৩৫ পিএম
কচুয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজমিস্ত্রিকে মারধরের অভিযোগ

কচুয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজমিন্ত্রি কবির হোসেনকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।

বুধবার মুন্সীগঞ্জ জেলার ভবেরচর গ্রামে এই মারধরের ঘটনা ঘটে। কবির হোসেন জানান, তিনি তার সহকর্মীদের সাথে বুধবার দুপুরে ভবনের কাজ করে তারসহকর্মী অন্যান্য শ্রমিদের জন্য রান্নার কাজ শেষ করে।

এসময় তার কচুয়া উপজেলার দরিলক্ষীপুর কাজী বাড়ির মফিজুর রহমানের ছেলে রায়হান (২২) তাকে খাবার পানি সংগ্রহের জন্য বললে দুই জনের মধ্যে বাকবিতন্ডা হয়।

এক পর্যায়ে রায়হান কবিরকে রাজমিন্ত্রী কাজে ব্যবরিত ভেঞ্চা দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। তার ডাক চিৎকারে অন্যান্য শ্রমিকরা এগিয়ে আসলে রায়হান ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

Model Hospital

এসময় কবির হোসেনের সহকর্মীরা প্রাথমিক চিকিৎসা দিয়ে কবির হোসেনকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গুরুত্বর আহত অবস্থায় ভর্তি করে।

এব্যাপারে কচুয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।