শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মিধিলির প্রভাবে শাহরাস্তিতে গাছপালা ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি

শাহরাস্তি প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩, ৯:০৫ এম
মিধিলির প্রভাবে শাহরাস্তিতে গাছপালা ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি
ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে শাহরাস্তিতে দিনব্যাপী ভারী বৃষ্টি ও প্রচন্ড ঝড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
বৃহস্পতিবার থেকে শাহরাস্তি উপজেলায় বৃষ্টিপাত শুরু হয়।
শুক্রবার সকাল থেকেই ভারী বৃষ্টি পাত শুরু হয় ও বেলা বাড়ার সাথে সাথে প্রচন্ড  জড়ো বাতাস বাড়তে থাকে।সালাতুল জুমুয়ার পর থেকে সন্ধ্যা পর্যন্ত একাধারে ঘূর্ণিঝড়ের তান্ডবে বহু গাছপালা ভেঙ্গে পড়ে,ঘর-বাড়ি টিনের চাল উল্টে পড়ে ও রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
শাহরাস্তিতে বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে।
সন্ধ্যার পর মোবাইল নেটওয়ার্ক বিকল হয়ে পড়ে। ইন্টারনেট ব্যবহার কারীগন বিপাকে পড়ে। বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে জানা গেছে গাছপালা ও ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতির হয়েছে। এছাড়াও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বহুবার ফোন দিয়েও সংযোগ পাওয়া যায়নি। সন্ধ্যার পর বাতাসের গতিবেগ ও বৃষ্টি কমে গেলে সাধারণ মানুষ ঘর থেকে বের হয়ে ক্ষতিগ্রস্ত গাছপালা রাস্তার উপর থেকে সরাতে ব্যস্ত হয়ে পড়ে।
এদিকে মেহার কালীবাড়িতে চলমান মেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অস্হায়ী দোকান পাট ঝড়ে উড়ে যায়। সাধারণ ব্যাবসায়ী গন ক্ষতির মুখে পড়েছে।
শাহরাস্তি রেলস্টেশনের পূর্ব পাশে আনন্দপুর গ্রামের মাঝখানে রেললাইনের উপর বড় আকারের একটি গাছ পড়ে থাকতে দেখা যায় এবং স্থানীয়রা রাস্তার উপর থেকে সরানোর চেষ্টা করছে।
উপজেলার পূর্বপ্রান্তের রায়শ্রী উত্তর ইউনিয়নের বিভিন্ন জায়গা ঘুরে বসতবাড়ির চালাসহ রাস্তার উপর উপড়িয়ে পড়া গাছ-গাছালি পড়ে থাকতে দেখা যায়।অনেক জায়গায় বিদ্যুৎতের তার বিচ্ছিন্ন হয়ে পড়ে যায়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital