শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপকের বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারির অভিযোগ

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩, ৮:৩২ পিএম
মতলব দক্ষিণে পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপকের বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারির অভিযোগ
মতলব দক্ষিণে পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক মুরাদ হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারির অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২১ নভেম্বর) ব্যাংকের গ্রাহক রুমি আক্তার ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শাখা ব্যবস্থাপক মুরাদ হোসেন ওই গ্রাহকের পরিবারের ছয় সদস্যের বিপরীতে প্রথম ছয় লক্ষ টাকা এসএমই লোন পাশ করলেও গ্রাহককে তিনি দুই লক্ষ টাকা দিয়ে বাকি চার লক্ষ টাকা নিজের কাছে রেখে দেন। দুই লক্ষ টাকার বিপরীতে রুমি আক্তার ও তার পরিবারের সদস্যরা ঋণের ৭০ হাজার টাকা প্রদান করেন। পরবর্তী সময়ে গ্রাহক রুমি আক্তার জানতে পারেন শাখা ব্যবস্থাপক মুরাদ হোসেন পূর্বের ৬ লক্ষ টাকার ঋণ পরিশোধ করে পুনরায় পরিবারের ছয় সদস্যের বিপরীতে ৯ লক্ষ টাকা ঋণ অনুমোদন করিয়ে নেন। কিন্তু এই নয় লক্ষ টাকার ঋণের বিষয়ে মাঠকর্মী এবং গ্রাহক জানতেন না বলে দাবি করেন রুমি আক্তার।
এদিকে ব্যাংকে অডিট আসলে রুমি আক্তার এর বিপরীতে ৯ লক্ষ টাকা প্রদানের বিষয়টি জানাজানি হয়। পরে শাখা ব্যবস্থাপক ওই গ্রাহককে (রুমি আক্তার) ম্যানেজ করে এবং অর্থনৈতিক সুবিধা দিবে বলে প্রত্যয়ন পত্রে স্বাক্ষর করে নেন। বর্তমান সময়ে ঋণের টাকার জন্য শাখা ব্যবস্থাপক মুরাদ হোসেন গ্রাহক রুমি আক্তারকে চাপ প্রয়োগ করলে ঘটনার দিন বিকেলে উভয়ের মধ্যে বাকবিতন্ডা সৃষ্টি হলে মতলব দক্ষিণ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে উপস্থিত হন।
রুমি আক্তারের পরিবারের ছয় সদস্যের বিপরীতে নয় লক্ষ টাকা ঋণ প্রদানের বিষয়ে মাঠকর্মী অমল চন্দ্র মন্ডল জানান, নয় লক্ষ টাকা ঋণ প্রদানের বিষয়ে আমরা কেউ জানতাম না। অডিট আসলে শাখা ব্যবস্থাপক আমাকে জোর করে কাগজপত্রে স্বাক্ষর করিয়ে নেন।
গ্রাহক রুমি আক্তার বলেন, আমাদেরকে না জানিয়ে আমাদের নামে টাকা উত্তোলন করে সে আত্মসাৎ করেছে। তার দায় এখন আমার পরিবারের উপর চাপাতে চাচ্ছে।
শাখা ব্যবস্থাপক মুরাদ হোসেন বলেন, নিয়ম মেনে তার পরিবারের বিপরীতে নয় লক্ষ টাকা ঋণ দেওয়া হয়। যার মধ্যে সে তিন লক্ষ ৮০ হাজার টাকা কিস্তি পরিশোধ করলেও বাকি টাকা পরিশোধ করছে না। তাই এখন উল্টাপাল্টা কথা বলছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital