বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আশ্রাফপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন ও পুনর্মিলনী

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩, ৮:৪৯ পিএম
আশ্রাফপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন ও পুনর্মিলনী

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, আশ্রাফপুর গ্রামের শতবর্ষের এ শিক্ষা প্রতিষ্ঠানটি এলাকার মানুষের মাঝে সু-শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছে। এ এলাকাকে আলোকিত করেছে। সকল মানুষের সাথে এ প্রতিষ্ঠানটি জড়িয়ে রয়েছে। এ বিদ্যালয়টি আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। এ শতবর্ষের অনুষ্ঠানে আমার থাকার খুব ইচ্ছা ছিল কিন্তু বিশেষ কাজ থাকায় অনুষ্ঠানটিতে থাকতে পারিনি। আমি আপনাদের সাথে আছি ও থাকবো, সৃষ্টিকর্তা যেন আমাদের সে শক্তি ও সাহস দেন। যেন এই বিদ্যালয়টি পরবর্তী পর্যায়ে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে রূপান্তর করতে সক্ষম হই, সে সদইচ্ছা আমার আছে।

তিনি আরো বলেন, ইতোমধ্যে এ বিদ্যালয়ে দৃষ্টিনন্দন ছাত্রাবাস নির্মাণ করা হয়েছে। আপনাদের প্রিয় মানুষ, আপনাদের এই এলাকার নেতা সহিদ উল্লাহ’র নামে। এ এলাকাকে আলোকিত করতে আমাদের সকলের সদ ইচ্ছা আছে। আপনারা আমার জন্য ও জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। যেন আওয়ামী লীগ সরকার আবারো রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারে। শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলেই আমরা আপনারা সকলেই ভালো থাকবো। আবারও জননেত্রী শেখ হাসিনার প্রতিনিধি হিসেবে আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন সে বিশ^াস ও আস্থা আপনাদের প্রতি আমার আছে।

শনিবার আশ্রাফপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন ও পুর্নমিলনী অনুষ্ঠানে টেলিকনফারেন্সে প্রধান অতিথি বক্তব্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি উপরোক্ত কথাগুলো বলেন।

আশ্রাফপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন ও পুনর্মিলনী অনুষ্ঠানে স্মৃতিচারণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। প্রক্তন ছাত্র-ছাত্রী ফোরামের আয়োজনে শনিবার সকালে জাতীয় সংগীত পরিবেশন এর মধ্য দিয়ে অনুষ্ঠানটির উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির সভাপতি সহকারী পরিচালক (অবঃ) আনসার ভিডিপি মোঃ আবু তাহের। পরে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালির নেতৃত্ব দেন – শতবর্ষ উদযাপন কমিটির প্রাক্তন শিক্ষার্থী মোঃ সফিকুর রহমান, মাহাবুব আলম খোকন, সামছুদ্দিন সৈকত, শাহাদাত হোসেন ইতালি, আলহাজ¦ মিলন মিয়া, আমেরিকান প্রবাসী ছালেহ সিকান্দার। প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠে বিদ্যালয়ের মাঠ। একে অপরের সঙ্গে গল্প ও কুশল বিনিময়ে সময় কাটালেন সাবেক শিক্ষার্থীরা। সব মিলিয়ে এক আবেগঘন মিলনমেলায় পরিনত হয়েছে।

Model Hospital

প্রতিষ্ঠানটির সভাপতি সহকারী পরিচালক (অবঃ) আনসার ভিডিপি মোঃ আবু তাহের সভাপতিত্বে ও শতবর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব মোঃ সফিকুর রহমান ও সামছুদ্দিন সৈকত এর যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন – উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দিন সোহাগ, অতিথি হিসেবে বক্তব্য রাখেন – উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহাজাহান শিশির, চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ইয়াকুব আলী মাষ্টার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম লালু, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার জাবের মিয়া, প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, ৯০ ব্যাচের শিক্ষার্থী রফিকুল ইসলাম, ৯৩ ব্যাচের শিক্ষার্থী মিরন হোসেন, ৯২ ব্যাচের শিক্ষার্থী জহির হোসেন, ৭৮ ব্যাচের শিক্ষার্থী আবুল কালাম আজাদ, ৯৬ ব্যাচের শিক্ষার্থী সালাউদ্দিন সুমন, অ্যাডভোকেট ইউসুফ, ৮১ ব্যাচের শিক্ষার্থী গাজী আবদুর রশিদ, স্মৃতিচারণ করেন দশম শ্রেণির ছাত্রী মারিয়া আক্তার প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।