বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে সাগরিকা ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত শিশুর মৃত্যু

মোঃ মাসুদ রানা প্রকাশিত: শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩, ১১:০১ পিএম
শাহরাস্তিতে সাগরিকা ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত শিশুর মৃত্যু
শাহরাস্তিতে সাগরিকা ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত (১২) শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার ১২.৩০ চাঁদপুর- লাকসাম রেল সড়কের ১৫২ কিঃমিঃ ৬/৭উয়ারুক রেলগেট থেকে সাবেক উয়ারুক স্টেশনের মাঝামাঝি  স্থানের এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পথচারী, চাঁদপুর রেলওয়ে পুলিশ,মেহের রেল স্টেশন সূত্র জানায়, ওই সড়কে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সাগরিকা ডাউন ট্রেনটি ওই এলাকা অতিক্রমের সময় অজ্ঞাতনামা শিশুটি ট্রেনের কোন একটি স্থান থেকে ছিটকে পড়ে জখম হয়।
ট্রেনটি অতিক্রমের পর স্থানীয় পথচারীরা শিশুটিকে মুমূর্ষ অবস্থায় পড়ে থাকতে দেখে তার নিকট গিয়ে তাকে সংজ্ঞাহীন মৃত দেখতে পায়।
পরে বিষয়টি দেলোয়ার হোসেন নামে এক পথচারী মেহের রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ রফিকুল ইসলামকে অবহিত করে।
ওই সংবাদের ভিত্তিতে চাঁদপুর রেলওয়ে থানা পুলিশ মৃত শিশুটির সুরতহাল সংগ্রহ করে ময়না তদন্তের জন্য মৃতদেহ চাঁদপুর নিয়ে যায়।
এ প্রসঙ্গে  চাঁদপুর রেলওয়ে থানার ওসি মোহাম্মদ মাসুদ আলম বলেন, এই বিষয়ে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে, যার নং ১২/২৩ তারিখ:২৫.১১.২৩।
এছাড়া শিশুটি অজ্ঞাত হওয়া তার পরিচয় ও ঠিকানা সনাক্ত করা সম্ভব হয়নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় সনাক্তের জন্য তার ছবি ছড়িয়ে দেওয়ার পরে বিভিন্ন স্থান থেকে লোকজন (স্বজনরা)  যোগাযোগ শুরু করেছে।
পুলিশ আইনি প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital