শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর-১ আসনে আওয়ামী লীগের নৌকার মাঝি হলেন ড. সেলিম মাহমুদ

মো: রাছেল, কচুয়া প্রকাশিত: রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩, ৭:০২ পিএম
চাঁদপুর-১ আসনে আওয়ামী লীগের নৌকার মাঝি হলেন ড. সেলিম মাহমুদ

দীর্ঘ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে চাঁদপুর-১ কচুয়া আসন থেকে কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ এর দলীয় মনোনয়ন চূড়ান্ত করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।

রবিবার বিকালে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় মনোনয়ন প্রার্থী ঘোষণা করেন।

এদিকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে কচুয়ার আসনে সমান তালে চলছিল মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ঝাপ।

শুরু থেকেই চাঁদপুর-১, কচুয়ার এ আসনের মধ্যে নাটকীয়তার শীর্ষে। স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীদের আভ্যন্তরীন কোন্দলের বিরোধ থেকেই এই আসনের নাটকীয়তার সুত্রপাত।

Model Hospital

এ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন ৮ জন। যারা মনোনয়ন চেয়েছেন তারা হলেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীর, কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান মো. গোলাম হোসেন, কেন্দ্রীয় পেশাজীবী সমন্বয় পরিষদের মহাসচিব ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ এর সহ-সভাপতি প্রকৌশলী মো. শাহাদাত হোসেন শিবলু, জাপান আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল আউয়ালের মেয়ে অ্যাডভোকেট জান্নাতুল ফেরদৌস, লন্ডন প্রবাসী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন টিটু।

কচুয়া উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ আসনে ১০৯ টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ২৫ হাজার ৭ শত ৬৯জন।

তন্মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৬৯ হাজার ৩শত ৩১ জন, মহিলা ভোটার ১ লক্ষ ৫৬ হাজার ৪ শত ২৭ জন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital