শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মোঃ রাফিউ হাসান হামজা প্রকাশিত: বুধবার, ১ জানুয়ারি, ২০২৫, ৭:২৭ পিএম
শাহরাস্তিতে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
সারাদেশের ন্যায় চাঁদপুরের শাহরাস্তিতেও যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
অনুষ্ঠানে স্থানীয় ছাত্রনেতাদের পাশাপাশি অংশ নেন উপজেলা বিএনপি’র বিভিন্ন পৌর ওয়ার্ড ও ইউনিয়নের নেতাকর্মীরা।
বেলা ৩ ঘটিকায় পৌরসভার মহামায়া গাছতলায় ছাত্রদলের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। মহামায়ার সামনে থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা সদরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চাঁদপুর জেলা বিএনপি’র সম্মানিত সদস্য ও চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসন থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মোঃ কামাল উদ্দিনের নির্দেশনায় আয়োজিত এই আনন্দ র‍্যালিতে শাহরাস্তি পৌর ছাত্রদলের আহবায়ক মোঃ মাজহারুল ইসলাম জুয়েলের সঞ্চালনায় বক্তব্য রাখেন শাহরাস্তি পৌর বিএনপির সভাপতি আবুল খায়ের সিএ, সহ সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক হোসেন মিয়াজি, পৌর যুবদলের সদস্য সচিব আব্দুল কাইয়ুম রিপন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল হায়দার প্রমুখসহ বিভিন্ন ওয়ার্ডের নেতা কর্মীবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা সংগঠনের ইতিহাস, ঐতিহ্য এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা করে বলেন, ছাত্রদল সবসময় গণতন্ত্রের পক্ষে কাজ করে এসেছে এবং ভবিষ্যতেও একই ধারাবাহিকতা বজায় রাখবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital