বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আশিকাটিতে কোমলমতি মেধাবী শিক্ষার্থীরা পেল আল হিলাল ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ

মাসুদ হোসেন প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫, ৯:৩৩ পিএম
আশিকাটিতে কোমলমতি মেধাবী শিক্ষার্থীরা পেল আল হিলাল ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ
শিক্ষার মানোন্নয়নে কোমলমতি মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে অলাভজনক ও অরাজনৈতিক সামাজিক সংগঠন আল হিলাল ফাউন্ডশন।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) দিনব্যাপী চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে ইউনিয়নের দক্ষিণ আশিকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আশিকাটি গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাঁপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ সেনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর সেনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাইকাস্তা কাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়, কে আর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাইকাস্তা আল মদিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জুবলি সরকারি প্রাথমিক বিদ্যালয়, রালদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উত্তর রালদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২ শতাধিক মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরন হিসেবে স্কুল ব্যাগ, কাগজ ও কলম তুলে দেন আল হিলাল ফাউন্ডেশন ও রহিমা মেমোরিয়াল ট্রাস্ট এর প্রধান পৃষ্ঠপোষক ইয়াসিন ফরহাদ রাসেল।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইয়াসিন ফরহাদ রাসেল বলেন, আল হিলাল ফাউন্ডেশন গত নভেম্বর মাসে প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে কাজ করে আসছে। সেই সাথে আর্থসামাজিক উন্নয়নেও নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ফাউন্ডেশনের সদস্যরা। ক্রমান্বয়ে অন্যান্য সামাজিক ও মানবিক কার্যক্রমেও ভূমিকা রাখবে ফাউন্ডেশনটি।
তিনি আরো বলেন, আলো হিলাল ফাউন্ডেশনের পক্ষ থেকে সমাজের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের লেখাপড়ার যেকোন প্রয়োজনীয় উপকরণ দিতেও প্রস্তুত।
আল হিলাল ফাউন্ডশের আহ্বায়ক জাহিদুল ইসলাম খান (সাদ্দাম) এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আশিকাটি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সেলিম পাটওয়ারী বাবুল, বিএনপি নেতা সিরাজুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক ফয়েজুন্নেসা মুক্তা, ফাউন্ডেশনের অন্যান্য সদস্যবৃন্দ সহ উক্ত বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক- শিক্ষার্থী এবং অভিভাবকগণ ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital