বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ভোটারসহ সংশ্লিষ্টদের প্রতি আইয়ুব আলী বেপারীর কৃতজ্ঞতা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪, ৯:১২ পিএম
ভোটারসহ সংশ্লিষ্টদের প্রতি আইয়ুব আলী বেপারীর কৃতজ্ঞতা

চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত-কলম প্রতীকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আইয়ুব আলী বেপারী নির্বাচন-পরবর্তী সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

তিনি এক বিবৃতিতে উল্লেখ করেন, প্রিয় চাঁদপুর সদর উপজেলাবাসী আসসালামু আলাইকুম।

২১ মে অনুষ্ঠিত চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান প্রার্থী ছিলাম। আমি বিজিত হয়েছি। বিজয়ী প্রার্থীকে অভিনন্দন। এই জেলা আমাদের, এই শহর আমাদের। আমরা সবাই মিলেমিশে একসাথে কাজ করবো। আমাকে যাঁরা ভোট দিয়ে ভালোবাসার নিদর্শনটুকু দেখিয়েছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

আমার নির্বাচনে যাঁরা নিঃস্বার্থভাবে কাজ করেছেন, নিরলস পরিশ্রম করেছেন তাঁদের প্রতি আমি ঋণী হয়ে রইলাম। অনেক বাধা, হুমকি এবং প্রতিকূল পরিস্থিতিতেও আপনারা যে শেষ পর্যন্ত আমার জন্য মাঠে ছিলেন তার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না।

Model Hospital

পুরো নির্বাচনী কাজে যাঁরা দায়িত্ব পালন করেছেন রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, জেলা নির্বাচন অফিস, আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারসহ ভোটগ্রহণ কাজে যাঁরা নিয়োজিত ছিলেন তাঁদেরকেও ধন্যবাদ জানাই। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগসহ দলমত নির্বিশেষে আরো যাঁরা আমার নির্বাচনী কাজে সম্পৃক্ত ছিলেন, আমার পাশে থেকে সাহস যুগিয়েছেন, বিশেষ করে আমার বন্ধু মহল রাত-দিন অনেক পরিশ্রম করেছেন।

তাঁদের সকলের প্রতি রইল আমার অশেষ কৃতজ্ঞতা। সদর উপজেলাবাসী জনগণের উদ্দেশ্যে বলছি-আপনারা বিগতদিনে আমাকে যেভাবে আপনাদের পাশে পেয়েছেন, ভবিষ্যতেও সেভাবে পাবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।

জয় বাংলা জয় বঙ্গবন্ধু।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital