বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

২২ লক্ষ টাকা হাতিয়ে লাপাত্তা দম্পতি; মতলব উত্তরে টাকা ফেরত পেতে মানববন্ধন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১, ২:৪৮ পিএম
২২ লক্ষ টাকা হাতিয়ে লাপাত্তা দম্পতি; মতলব উত্তরে টাকা ফেরত পেতে মানববন্ধন

মতলব উত্তর উপজেলার দক্ষিণ মুক্তিরকান্দি গ্রামের টাকা হাতিয়ে নেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী নারী-পুরুষ।

মতলব উত্তর ব্যুরো : অভিনব কায়দায় প্রতারণা করে প্রায় ৩২ জন মানুষের কাছ থেকে, ২২ লক্ষ টাকা হাতিয়ে লাপাত্তা হয়েছে এক দম্পতি। ঘটনাটি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের দক্ষিণ মুক্তিরকান্দি গ্রামের। কবির হোসেন এবং তার স্ত্রী লাভলী বেগম, পেশায় কৃষক ও কৃষাণী। এ ঘটনার বিচার ও টাকা হাতিয়ে নেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী নারী-পুরুষ।

সোমবার দুপুরে প্রতারক কবির হোসেন ও লাভলী বেগমের বাড়িতে দক্ষিণ মুক্তিরকান্দি গ্রামের ভুক্তভোগীরা মানববন্ধন করে।

এ ঘটনায়, মতলব উত্তর থানায় ভুক্তভোগী জীবন নেছা সাধারণ ডায়েরি হয়েছে। অভিযোগ নিয়ে অপেক্ষায় আরো কমপক্ষে ৩০ জন।
কবির হোসেন ও তার স্ত্রী লাভলী বেগম থাকতেন, দক্ষিণ মুক্তিরকান্দি গ্রামের। তারা গত প্রায় দু’বছরে, কমপক্ষে ৩২ জন নারীর নামে গ্রামীন ব্যাংক, ব্র্যাক, উদ্দীপন ও এসডিএফ থেকে ক্ষুদ্রঋণ নিয়ে নিয়ে লাপাত্তা।

ভুক্তভোগীরা বলছেন, লাভলী বেগম এ গ্রামেরই বাসিন্দা। বিভিন্ন সময় আমাদের সাথে মিশে আমাদের নিজ নামীয় বই দিয়ে এনজিও থেকে টাকা উত্তোলন করে নিয়েছে। সে নারীদের প্রতারণার টার্গেট বানাতেন।

Model Hospital

অনুসন্ধানে জানা গেছে, কবির-লাভলী দম্পতি, টাকা ধার নেয়ার জন্য কৌশল করতেন। বিভিন্ন এনজিও থেকে টাকা উত্তোলন করে তাদের দিতেন স্থানীয় নারীরা। কয়েকটি কিস্তি চালিয়ে হঠাৎ করে, রাতারাতি পুরো পরিবার লাপাত্তা হয়ে যাওয়ার পরে, সব পাওনাদারদের টনক নড়ে।

৩নং সাদুল্লাপুর ইউনিয়ন এর ৩২টি পরিবারকে ধোকা দিয়ে প্রতারক লাভলী বেগম ও তার স্বামী কবির ২২ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন- ফজলুল হক মাস্টার, শাহজাহান মেম্বার, মানিক প্রধান, সফিকুল ইসলাম প্রধান, আরিফ প্রধান, মোস্তফা প্রধান, মুক্তার প্রধান, শিউলি বেগম, লাকী বেগম, জীবন নেছা, শাহীনূর, শাকিলা বেগম’সহ অন্যান্যরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।