শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে এইচএসসি  ৯৩.২৭, বিএম পরীক্ষায় পাশের হার ৯৮.৯৬ ভাগ

মোঃ মাসুদ রানা প্রকাশিত: রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩, ১০:১১ পিএম
শাহরাস্তিতে এইচএসসি  ৯৩.২৭, বিএম পরীক্ষায় পাশের হার ৯৮.৯৬ ভাগ
শাহরাস্তিতে এইচএসসি  (বিএম) পরীক্ষা- ২০২৩ ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ৩ টি ডিগ্রী কলেজ ও ১ টি সরকারি এবং  ২ টি স্কুল এন্ড কলেজ সহ ৬টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ  গ্রহন করে।
পরীক্ষায়  অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ১হাজার ৪ শ’ ৪২ জন। এতে কৃতকার্য হয় ১ হাজার ৩ শ’ ৪৫ জন শিক্ষার্থী।
যার মধ্যে জিপিএ – ৫ ৩৫ জন। পাশের হার  গড় ৯৩.২৭ ভাগ।এতে অকৃতকার্য হয় ৯৭ জন শিক্ষার্থী। এবারের ফলাফলে চমক দেখায় ঐতিহ্যবাহী  মেহের ডিগ্রী কলেজ। ওই কলেজের ৩শ’৫০  জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য  হয় ৩শ’৪৭ জন, যার মধ্যে জিপিএ-৫, পায় ৫ জন, পাশের গড় ৯৯.১৪ ভাগ। ফলাফলের ২য় অবস্থানে রয়েছে আরেক ঐতিহ্যবাহী সূচীপাড়া  ডিগ্রি কলেজ। ওই কলেজের ৪শ’৩৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে,  কৃতকার্য  হয় ৪শ’০৭ জন,  জিপিএ-৫পায় ৮ জন,পাশের গড় হার ৯৪ ভাগ।
ফলাফলের ৩য় অবস্থানে  রয়েছে খিলাবাজার স্কুল এন্ড কলেজ।
ওই কলেজের ৯৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে,  কৃতকার্য  হয় ৯৩ জন, জিপিএ-৫পায় ৫ জন,পাশের গড় হার ৯৩.৯৪ ভাগ। ফলাফলে ৪র্থ অবস্থানে  রয়েছে  চেড়িয়ারা স্কুল এন্ড কলেজ। ওই কলেজের ৬৩ জন শিক্ষার্থী প্রথম বারের মত পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য  হয় ৫৮ জন, যার মধ্যে জিপিএ-৫পায় ০১ জন, পাশের হার গড় ৯২.০৬ ভাগ।
ফলাফলে ৫ম অবস্থানে  রয়েছে করফুলেন্নেছা সরকারি মহিলা কলেজ। ওই কলেজের ২ শ’৪২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে, কৃতকার্য  হয় ২ শ’ ০৮ জন, যার মধ্যে জিপিএ-৫, পায় ০৩ জন, পাশের হার গড়  ৮৫.৯৫ ভাগ।চিতোষী ডিগ্রী কলেজ এবার  ফলাফলের ৬ষ্ঠ অবস্থানে থাকলেও জিপিএ -৫  এ চমক দেখিয়েছে।ওই কলেজের ২ শ’৫৫জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে, এতে  কৃতকার্য  হয় ২ শ’ ৩২ জন পাশ করে , যার মধ্যে জিপিএ-৫পায় ১৩ জন, পাশের হার গড় ৯০.৯৮ভাগ।
অপরদিকে একমাত্র এইচএসসি (বিএম)  শাখা চিতোষী  ডিগ্রী কলেজ কেন্দ্রে ৯৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ৯৫ জন শিক্ষার্থী কৃতকার্য হয়।যার মধ্যে সর্বোচ্চ সংখ্যক   জিপিএ-৫ পায় ৩০ জন শিক্ষার্থী।
পাশের হার  গড় ৯৮.৯৬ শতকরা। এ প্রসঙ্গে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজি রুহুল আমিন জানান,এবারের এইচএসসি পরীক্ষা সন্তোষজনক ফলাফলে আমরা আনন্দিত।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital