বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে মাদ্রাসা ছাত্রীর রহস্যজনক আত্মহত্যা

এস এম ইকবাল প্রকাশিত: শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩, ১০:৫৪ পিএম
ফরিদগঞ্জে মাদ্রাসা ছাত্রীর রহস্যজনক আত্মহত্যা
চাঁদপুরে ফরিদগঞ্জে মাদ্রাসা ছাত্রী সানজিদা আক্তার তিশা (১২) আত্মহত্যা করেছে। সংবাদ পেয়ে থানার তদন্ত (ওসি) প্রদীপ মন্ডল সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার থানায় নিয়ে আসে।
৩০ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা রাতে ফরিদগঞ্জ পৌরসভার চরবসন্ত এলাকায় নানার ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। সানজিদা। সে একই এলাকার চরের বাড়ির সিএনজি চালক জাকিরের মেয়ে। তবে সানজিদার আত্মহত্যার বিষয়টি রহস্যজনক মনে করছে স্থানীয়রা।
সানজিদা গাজীপুর আহম্মদিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্রী।
আত্মহত্যাকারী সানজিদার বাবা জাকির জানান, বিকেলে আমরা মেয়ে আমাকে ভাত দিয়েছে। আমি খাবার খেয়ে বাড়ি থেকে বের হওয়ার সময় দেখেছি সে ঘরের সিঁড়িতে বসে ছিল। এরপর রাত আনুমানিক ৮ টার সময় ফোন পেয়েছি সানজিদা আত্মহত্যা করেছে। কি কারণে আত্মহত্যা করেছে জানতে চাইলে তিনি বলেন, আমরা ছোট মেয়ে গতকাল মাদ্রাসার পরিক্ষা শেষ হয়েছে। আমি কোন কারন জানি না। তিনি আরো বলেন, আত্মহত্যা করার সময় আমার শ্বশুর ও শাশুড়ি বাড়িতে ছিলনা। উনারা উনাদের পুরান বাড়ি থেকে এসে দেখেন আমার মেয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলে আছে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম জানান, রাতেই লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং ময়নাতদন্তের তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এবিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।