শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে নৌকার কর্মীদের উপর হামলায় আহত-২০

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১, ৪:৪৭ পিএম
ফরিদগঞ্জে নৌকার কর্মীদের উপর হামলায় আহত-২০

এস এম ইকবাল : ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জের ১২ নং চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নে নৌকার কর্মীদের ওপর হামলার অভিযোগ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ২০ জন হতাহত হলেও পুলিশ কাউকে আটক করতে পারেনি।

২০ ডিসেম্বর সোমবার সন্ধ্যা ৭ টায় ফিরোজপুর বাজারে নৌকা প্রতিকের মিছিল নিয়ে যাওয়ার সময় স্বতন্ত্র প্রার্থী সাহাজান মাষ্টারের (আনারস) প্রতিকের সমর্থকরা নৌকার কর্মীদের ওপর অতর্কিত হামলা চালায় বলে জানাগেছে।

হামলায় আহতরা হলেন, রাসেদ (২৪), শাহীন (৩০), মুন্না গাজী (২১), মহিউদ্দিন (২৫), জাহেদ বেপারী (২৩), সোহেল রাঢ়ী (২৯), শাকিল (২৩), আলমগীর হোসেন মিজি (৫৫), হাবিব ৯২১), ছৈয়দ (৫৫), জামাল (৪৫), মামুন (৪০), হাসনাত (৩৫), সোহাগ (৩০), হান্নান (৫০)। আহত কয়েকজনকে স্থানীয় ভাবে চিকিৎসা করা হয়েছে এবং গুরুতর আহতদের চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে নৌকা প্রতিকের প্রার্থী মোরশেদ আলম মুরাদ জানান, আমার (নৌকা) প্রতিকের সমর্থকরা সাউন্ডবক্স বাজিয়ে ফিরোজপুর বাজার দিয়ে যাওয়ার সময় বিএনপি- জামাতের এজেন্ট স্বতন্ত্র প্রার্থী সাহাজান মাষ্টার রিভলবার, হাতুড়ি নিয়ে এবং তার সমর্থকরা দেশীয় অস্রসস্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে প্রায় ২০ জন নেতা- কর্মীকে আহত করে।

Model Hospital

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী সাহাজান মাষ্টার জানান, আমার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা আমি বা আমার কোন নেতা কর্মীরা কোন ধরনের হামলা চালাইনি।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন বলেন, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital