বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

পুলিশ পাহারায় বাবার জানাজায় পুত্র

প্রিয় চাঁদপুর ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩, ৫:২৪ পিএম
পুলিশ পাহারায় বাবার জানাজায় পুত্র

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকায় বুধবার দুপুরে পুলিশ পাহারায় মৃত বাবার জানাজা পড়েন নাশকতা মামলার আসামি এইচএম ইমরান হোসেন। তিনি প্যারোলে মুক্তি পেয়ে জানাজায় অংশ নেন। এ সময় জানাজায় শত শত লোক অংশ নেন।

এইচএম ইমরান হোসেন কালিয়াকৈর উপজেলার নিশ্চিন্তপুর এলাকার মৃত আব্দুল করিম মেম্বারের ছেলে।

তিনি গাজীপুরে শ্রমিক আন্দোলনে উস্কানি ভাঙচুর ও জ্বালাওপোড়াও মামলার আসামি।

জানা যায়, মঙ্গলবার দুপুরে এইচএম ইমরান হোসেনের বাবা আব্দুল করিম মেম্বার মিরপুর ডেল্টা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। পরে পরিবারের আবেদদের পরিপ্রেক্ষিতে মৃত আব্দুল করিম মেম্বারের ছেলে নাশকতা মামলার আসামি হোসেনকে তার পিতার জানাজা পড়ার জন্য কয়েক ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়।

Model Hospital

এ সময় পুলিশ পাহারায় নাশকতা মামলার আসামি ওই জানাজায় অংশ নেয়।

কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital