শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে পানিতে পড়ে বাক-প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১, ৩:৩৫ পিএম
ফরিদগঞ্জে পানিতে পড়ে বাক-প্রতিবন্ধী যুবকের মৃত্যু

এস এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জে পুকুরের পানিতে পড়ে দেলোয়ার হোসেন খোকন (২০) নামে বাক-প্রতিবন্ধী এক যুবকের করুণ মৃত্যু হয়েছে।

২২ ডিসেম্বর বুধবার সকালে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের চর পক্ষিয়া গ্রামের নেয়ামত উল্লাহ মিজি বাড়িতে এঘটনা ঘটে। মৃত যুবক ঐ গ্রামের আবুল খায়ের মিজির ছেলে। সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ দুপুরে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহত দেলোয়ার হোসেন খোকনের ভাই ও স্থানীয় গ্রাম পুলিশের সদস্য মানিক জানায়, তার ভাই বাক-প্রতিবন্ধী ও মৃগি রোগী। ২২ ডিসেম্বর বুধবার সকালে হয়তোবা সে পুকুরে গোসল করতে নামে। এসময় সে মৃগি রোগে আক্রান্ত হলে পানি থেকে উঠতে পারেনি, সেখানেই তলিয়ে যায়। কিছু সময় পর তার মৃতদেহ পানিতে ভাসতে দেখে লোকজন।

ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক নাসির আহমেদ জানান, সংবাদ পেয়ে মৃতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Model Hospital

শাহরাস্তি উপজেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি পিন্টু ও সাধারণ সম্পাদক সুলতান

মাঈনুল ইসলাম প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৭ এম
শাহরাস্তি উপজেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি পিন্টু ও সাধারণ সম্পাদক সুলতান

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা জিয়া সাইবার ফোর্সের ৩২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

২৬ সেপ্টেম্বর চাঁদপুর জেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি এস এম সবুজ হোসেন ও সাধারণ সম্পাদক সুমন গাজীর সম্মতিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কমিটিতে আর কে পিন্টুকে সভাপতি এবং এস টি সুলতানকে পুনরায় সাধারণ সম্পাদক করা হয়েছে।

সংগঠনটির চাঁদপুর জেলা শাখার আওতাধীন শাহরাস্তি উপজেলা ইউনিটের কার্যক্রম পরিচালনার জন্য এ কমিটি গঠন করা হয়েছে বলে জানানো হয়েছে।

Model Hospital

কমিটির অন্যান্য পদে দায়িত্ব পাওয়া ৩০ সদস্যসহ মোট ৩২ জনকে আগামী দিনের সাংগঠনিক কার্যক্রমে দায়িত্ব পালন করতে হবে।

জেলা শাখার পক্ষ থেকে নবগঠিত কমিটির সদস্যদের সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।