বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তির কেশরাঙ্গায় ট্রাক প্রতিকের পথসভা

জননেত্রী সুযোগ দিয়েছেন বলেই আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি : সফিকুল আলম ফিরোজ

রাফিউ হাসান হামজা প্রকাশিত: সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩, ১০:০৮ পিএম
জননেত্রী সুযোগ দিয়েছেন বলেই আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি : সফিকুল আলম ফিরোজ
চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) নির্বাচনী এলাকায় ট্রাক প্রতিকের স্বতন্ত্র প্রার্থী মোঃ সফিকুল আলম ফিরোজ সোমবার (২৫  ডিসেম্বর) বিকেলে শাহরাস্তি উপজেলার সুচিপাড়া দক্ষিণ ইউনিয়নের কেশরাঙ্গায় এক পথসভায় ভোটারদের উদ্দেশ্যে বলেছেন, জননেত্রীর কৃপায় এবার তিনি সুযোগ দিয়েছেন বলে আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি।
আমরা যদি নির্বাচনে না আসতাম আপনি বিনা ভোটে নির্বাচিত হতেন, এই সংসদ আর কার্যকর থাকতো না, জননেত্রী শেখ হাসিনার সরকার পতন হয়ে যেত। আপনারা তো পতনের পক্ষের লোকজন, আমরা তো দুর্দিনে জানের বাজি রেখে সংগঠন করেছি। আমরা পতন চাইনা, এজন্য আমরা এ প্রতিদ্বন্দ্বিতায় এসেছি।
ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, আমার ধারণা ও ছিল না আপনারা যে পরিমাণ ভালোবাসা দিচ্ছেন দিন দিন আমার সমর্থন বাড়ছে, আপনাদের কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কৃতজ্ঞতা শেষ করতে পারবো না। আমি কল্পনাও করিনি আপনাদের কাছ থেকে এত ভালোবাসা পাবো।
আজকে ফেসবুকে দেখি ৭ তারিখের পরে অনেকেই অনেক কিছু করে ফেলবে। যদি আল্লাহ আমাদের বিজয়ী করেন আমরা এসব স্ট্যাটাস দিব না, আমাদের যে আনন্দ মিছিল হবে সেখানে আপনাদের পোলাও কোর্মার দাওয়াত রইলো। আপনাদের মনে এত ভীতি কেন? আপনারা নৌকা মার্কা আওয়ামী লীগ, আমরা কি হারিকেন মার্কা মুসলিম লীগ? আমি আপনাদের উদ্দেশ্যে এইটুকুই বলবো কোন প্রকার ভয় ভীতির সুযোগ নেই। আমাদের সুযোগ ছিল না জননেত্রী শেখ হাসিনা বারবার আমাদের থেকে ওয়াদা নিয়েছেন প্রার্থী যাকে দেবেন তার পক্ষে কাজ করার জন্য। আমরাও বারবার ওয়াদা দিয়েছি। এবার আল্লাহর রহমত হয়েছে, আপনাদের দোয়া কবুল হয়েছে, জননেত্রী শেখ হাসিনা ৩০০ লোককে নৌকা দিয়েছেন বাকিদের স্বতন্ত্র নির্বাচন করার অনুমতি দিয়েছেন। আপনাদের আর্তনাদের ফলে এই সুযোগটাই আমি কাজে লাগিয়েছি।
উপজেলা আওয়ামীলীগের নেতা খিজির হায়দারের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ আলম পাটোয়ারীর সঞ্চালনায় পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ কামরুজ্জামান মিন্টু, পৌর আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক রেজাউল করিম মিন্টু, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক  জাহাঙ্গীর মোঃ আদেল, সাবেক যুগ্ম সম্পাদক খোকন সরকার, সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মাহতাবউদ্দিন হেলাল, আওয়ামীলীগ নেতা হুমায়ুন কবির হিরু, জাকির হোসেন পাটোয়ারী, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আবুল হাসেম মাস্টার প্রমূখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital