বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নির্বাচন ঘিরে মতলবে টহল দিচ্ছে বিজিবি

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩, ১০:৩১ পিএম
নির্বাচন ঘিরে মতলবে টহল দিচ্ছে বিজিবি

সন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে সারাদেশের ন্যায় মতলব উত্তরেও মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার বিকেলে বিজিবি মাঠে টহল দিতে শুরু করেন। তবে পর্যায়ক্রমে উপজেলাজুড়েই বিজিবি টহল দেবে বলে জানা গেছে।

জিবি টহলে যৌথ নেতৃত্ব দেন মতলব উত্তর উপজেলা নিবার্হী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার একি মিত্রর চাকমা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল এমরান খান, মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ছানোয়ার’সহ বিজিবির অধিনায়ক।

সরেজমিন গিয়ে দেখা যায়, বিজিবির কয়েকটি গাড়ি ছেংগারচর পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন এলাকায় টহল দিয়েছেন।

Model Hospital

এ ব্যাপারে মতলব উত্তর উপজেলা নির্বাহী নিবার্হী অফিসার একি মিত্র চাকমা বলেন, জাতীয় সংসদ নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিজিবিসহ আমাদের সকল আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে মাঠে কাজ করে যাচ্ছি।

এ ছাড়া কেউ নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করলে সাথে সাথে আইনি পদক্ষেপ নিচ্ছি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সকল প্রার্থী যাতে সমানভাবে প্রচারণা চালাতে পারে। সে বিষয়ে আমরা মাঠে কাজ করছি। পাশাপাশি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে মতলব উত্তরে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital