শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে শিক্ষামন্ত্রীর প্রচারণা চালানোয় শিক্ষক বরখাস্ত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪, ১১:২০ পিএম
চাঁদপুরে শিক্ষামন্ত্রীর প্রচারণা চালানোয় শিক্ষক বরখাস্ত

সরকারি কর্মচারী আচরণবিধি অমান্য করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির নৌকা প্রতীকের প্রচারণা চালানোয় চাঁদপুরের হাইমচরে সালাউদ্দিন মিয়া নামে এক প্রাথমিক স্কুল শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার (৩ জানুয়ারি) এই তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা ইয়াসমিন মেহের।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বরখাস্তকৃত শিক্ষক সালাউদ্দিন হাইমচরের ৫৯ নম্বর গন্ডারামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তবুও তিনি সরকারি কর্মচারী আচরণবিধি অমান্য করে রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে নির্বাচনি প্রচারণায় অংশগ্রহণ করেন। তাই সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮-এর ২(ই) ও ৩(খ) অনুযায়ী তাকে অভিযুক্ত করা হয়। একই বিধিমালার বিধি ১২ (১) অনুযায়ী তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

হাইমচর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান খান বলেন, একজন সরকারি শিক্ষক হিসেবে কোন শিক্ষকই সরাসরি রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন না। তবুও তিনি তার সোশ্যাল মিডিয়াসহ সরাসরি রাজনৈতিক কর্মকান্ডে জড়িয়ে একজন প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছেন। তার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

Model Hospital

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা ইয়াসমিন মেহের বলেন, সরকারি কর্মচারী আচরণবিধি সম্পর্কে সকলকে সচেতন করা হয়েছে। এক শিক্ষক সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারি কর্মচারী হিসেবে যে নীতিমালা মানা জরুরি তা অমান্য করায় তাকে সাময়িক বরখাস্তসহ বিভাগীয় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

অভিযোগ প্রসঙ্গে শিক্ষক সালাহউদ্দিন বলেন, পূর্বের একটি ছবি ছড়িয়ে দিয়ে আমাকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হচ্ছে। আমি আইনানুগভাবে বিষয়টির ব্যাখ্যা দিবো।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital