বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর ৫ আসনে ৫বার বিপুল ভোটে জিতে ইতিহাস গড়লেন মেজর রফিকুল ইসলাম

মোঃ মাসুদ রানা প্রকাশিত: সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪, ৬:২৩ পিএম
চাঁদপুর ৫ আসনে ৫বার বিপুল ভোটে জিতে ইতিহাস গড়লেন মেজর রফিকুল ইসলাম
চাঁদপুর -৫  হাজিগঞ্জ – শাহরাস্তি  আসনে ভোট যুদ্ধে হেভিওয়েট নৌকার প্রার্থী হিসেবে ৫ বার বিপুল ভোটে  জিতে ইতিহাস সৃষ্টি করলেন সাংসদ মেজর অব.  রফিকুল ইসলাম বীর উত্তম।
রবিবার ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি হাজীগঞ্জ শাহরাস্তি উপজেলায় জনগণের প্রত্যক্ষ ভোটে  এ ফলাফল করেন।
এ আসনটিতে টানা ৪ বারসহ ৫ বার সংসদ সদস্য হিসেবে  জিতে রেকর্ড গড়লেন তিনি মেজর (অঃ) রফিকুল ইসলাম বীর উত্তম।
এবার ৬ষ্ঠ বারের মতো হেভিওয়েট নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে জয়ের প্রত্যাশায় নির্বাচন করে ফলাফলে বাজিমাত করলেন তিনি।
চাঁদপুর ৫ আসনের শাহরাস্তি উপজেলায় তিনি নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে সর্বমোট ৮৩হাজার ২ শ ২৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হন।
তার মধ্যে তিনি শাহরাস্তি উপজেলায় ৪৫ হাজার ৯ শ ৪০ ভোট পান। যথাক্রমে হাজীগঞ্জ উপজেলায় ৩৭হাজার ২ শ৮৭ ভোট পান।
এদিকে মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে সাবেক উপজেলা চেয়ারম্যান ও হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মাইনুদ্দিন ৩৮ হাজার ৬ শ ৩৬ ভোট পান।
তিনি হাজীগঞ্জ উপজেলায় ৩৬  হাজার ৩শ ১৮ ভোট এবং শাহরাস্তি উপজেলায় ২ হাজার ৩ শ ১৮ ভোট পান।
একইভাবে ট্রাক প্রতীকের প্রার্থী আলহাজ্ব সফিকুল আলম ফিরোজ দুই উপজেলা মিলে ২২ হাজার ৫ শ ৩৫ ভোট পান।
সংশ্লিষ্ট সূত্র আরো জানায়, এবার জাতীয় সংসদের ২৬৪ চাঁদপুর ৫ আসনটিতে ৪ লাখ ৮৫ হাজার ৫শ’ ৯৪ জন ভোটার।
এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৭ হাজার ৩৯ জন, নারী ভোটার ২ লাখ ৩৭ হাজার ৬ শ ৪৪ জন। একজন তৃতীয় লিঙ্গের  হিজড়া ভোটার ছিল। ভোটাররা হাজীগঞ্জ ৮৮টি কেন্দ্র ও শাহরাস্তি উপজেলা ৬৫  কেন্দ্রসহ  ১৫৩ টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করে। এছাড়া  সকাল ৮  থেকে বিকেল ৪টা পর্যন্ত  বিরতিহীন ভোটগ্রহণ চলে। প্রশাসনের তরফ থেকে সকল নিরাপত্তাব্যবস্থা ছিল চোখে পড়ার মতো। উপস্থিত ভোটাররা নির্বিঘ্নে  তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
উল্লেখ্য, এর পূর্বে সাংসদ মেজর অব: রফিকুল ইসলাম বীর উত্তম ১৯৯৬ সালে প্রথম নৌকার টিকিট পেয়ে জয়ী হয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
সপ্তম (২০০১) জাতীয় সংসদ নির্বাচনে নৌকার টিকিট পেয়ে বিএনপি প্রার্থী এম এ মতিনের কাছে পরাজিত হন। তিনি ষষ্ঠ, অষ্টম, নবম, দশম, একাদশ নির্বাচনে নৌকা প্রতীকে বিজয়ী হন।
এ বিষয়ে  হাজীগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি ও মেয়র আ.স.ম মাহবুব আলম লিপন বলেন, আমাদের সাংসদ একজন যোগ্য প্রার্থী তিনি নৌকা প্রতীকে  বিজয়ী হওয়াতে আমরা আল্লাহ পাকের নিকট শুকরিয়া আদায় করি।
এদিকে  শাহরাস্তি পৌর মেয়র হাজী আব্দুল লতিফ ও  উপজেলা আলীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার জানান,  সাধারণ মানুষ নৌকাকে ভোট দিয়েছে। এতে জনগণের ইচ্ছার প্রতিফলন হয়েছে। শাহরাস্তিবাসি আগামী পাঁচ বছরের জন্য অভিভাবককে ফিরে ফেলো।
একই প্রতিক্রিয়া ব্যক্ত করেন উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এবং নৌকা প্রতীকের নির্বাচনের সমন্বয়কারী এডভোকেট ইলিয়াস মিন্টু বলেন, শাহরাস্তি হাজীগঞ্জ  উন্নয়নের যে মহাযজ্ঞ  রচিত হয়েছে।
তার অবশিষ্ট কাজের পরিসমাপ্তি হবে।

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৬ পিএম
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

চাঁদপুরের মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় তাকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন। ওই শিক্ষকের নাম মোঃ জুয়েল তালুকদার। তার বাড়ী হাজীগঞ্জ উপজেলার মুকুন্দসার গ্রামে। তার পিতার নাম আলী আজম। মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলা বিষয়ের শিক্ষক। এক বছর আগে অত্র বিদ্যালয়ে যোগদান করেন তিনি।

জানা গেছে, শিক্ষক জুয়েল তালুকদার তার নিজের ফেসবুক পেজে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যাঙ্গ করে এবং কুরুচিপূর্ণ ও সমালোচনামুলক একাধিক পোস্ট করেন ওই শিক্ষক। বিগত কয়েক মাস যাবৎ ‘জুয়েল তালুকদার ‘ নামের ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ছাড়াও বিএনপির সাবেক মহাসচিব বর্তমান মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি দিয়ে সরকারের সমালোচনা করেন তিনি।

বিষয়টি স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নজরে আসলে ক্ষোভ ও উত্তেজনার সৃস্টি হয় এবং ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা প্রশাসনের নিকট জোর দাবি জানান।

তাৎক্ষণিক মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার এবং ওই প্রতিষ্ঠানের সভাপতি কেএম ইশমাম বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ডেকে নিয়ে অভিযুক্ত ওই শিক্ষক জুয়েল তালুকদারকে বিদ্যালয়ের সকল কার্যক্রম থেকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দেন। পাশাপাশি ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

Model Hospital

মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান বলেন, ‘ওই শিক্ষক সরকারের সুবিধা ভোগ করে তার ফেসবুক পেজে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত কুরুচিপূর্ণ সমালোচনা করে আসছে। বিষয়টি আমাদের নজরে আসার পর উপজেলা প্রশাসনকে অবহিত করলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেন।’

মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার বলেন,‘ওই শিক্ষক মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার অন্তরালে সরকারের বিরুদ্ধে কটুক্তি করার অভিযোগে তার সর্বোচ্চ শাস্তির দাবী জানান তিনি।’

ঘটনার সত্যতার স্বীকার করে জুয়েল তালুকদার বলেন, ‘আমার ভুল হয়ে গেছে। আমি পরবর্তীতে ডিলিট করে দিয়েছি।’

উপজেলা নির্বাহী অফিসার ও অত্র বিদ্যালয়ের সভাপতি কেএম ইশমাম বলেন, ‘শিক্ষককে বাধ্যতামুলক ছুটির পাশাপাশি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ২ কার্যদিসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়।পরবর্তীতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।’