শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে ২টি অনিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টার সিলগালা ও জরিমানা

রাফিউ হাসান হামজা প্রকাশিত: সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪, ৭:৩৫ পিএম
শাহরাস্তিতে ২টি অনিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টার সিলগালা ও জরিমানা
শাহরাস্তিতে ভ্রাম্যমান আদালত কর্তৃক ২টি অনিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ও ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।
সোমবার (২২ জানুয়ারি) দুপুরে পৌরসভার কালিয়াপাড়া বাজার এবং উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের আয়নাতলী বাজারে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াসির আরাফাত এ অভিযান পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ভ্রাম্যমান আদালত ২ টি  ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স না থাকায় তাদের মোবাইল কোর্টের তফসীলভুক্ত আইন ২০০৯ এর ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২৭ ধারা মোতাবেক ০৩/২০২৪ নং মামলায় এই রায় দেয়া হয়।
প্রতিষ্ঠান দ্বয় হলো, গ্রীণ ভিউ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার ও ভিআইপি কন্সাল্টেশন সেন্টার।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নাসির উদ্দিন বলেন, স্বাস্থ্য নীতিমালা উপেক্ষা, অযোগ্যতা, অদক্ষতা দিয়ে কোন হাসপাতাল চলতে পারেনা। সাধারণ মানুষের জীবনের নিরাপত্তার জন্যই আমরা স্বাস্থ্য মন্ত্রীর নির্দেশে পুরো উপজেলায় ব্যবস্থা গ্রহণ করছি।
যার অংশ হিসেবে দুটি অনিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা ও স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন না থাকায় সীলগালা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াসির আরাফাত বলেন, উপজেলার সর্বত্র নিয়মিত অভিযান চলবে এবং ত্রুটিযুক্ত, অনিয়ম ও অনুমোদনহীন সকল প্রকার ল্যাব, ক্লিনিক, বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সারোয়ার হোসেন, স্যানেটারি ইন্সপেক্টর ফায়দুল্যা মিঞা, শাহরাস্তি থানার এসআই মোঃ আতোয়ার রহমানসহ সঙ্গীয় ফোর্স।

হাজীগঞ্জে ১১ মাসের রামিছার চোখে টিউমার, সাহায্যের আবেদন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১১:০৭ পিএম
হাজীগঞ্জে ১১ মাসের রামিছার চোখে টিউমার, সাহায্যের আবেদন

হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ পাচৈই গ্রামের দিনমজুর মীর হোসেন গাজীর অসহায় পরিবারের ১১ মাসের কোলের সন্তান রামিছা আক্তারের বাম চোখে ধরা পড়েছে টিউমার। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দ্রুত উন্নত চিকিৎসার প্রয়োজন, যার জন্য বিপুল অর্থের দরকার। হতদরিদ্র এই পরিবার শিশুটির চিকিৎসার খরচ চালাতে হিমসিম খাচ্ছে।

​আপনাদের একটু সহানুভূতি ও সহায়তায় পারে শিশুটিকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে। কোনো সহৃদয় ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি শিশুটির পাশে এগিয়ে আসেন, তবে হয়তো সে নতুন জীবন ফিরে পাবে। আসুন, আমরা মানবতার ডাকে সাড়া দিই।

​সাহায্য পাঠানোর ঠিকানা: আপনার অনুদান পরিবারের সরাসরি নিচে দেওয়া বিকাশ নাম্বারে পাঠাতে পারেন:
​বিকাশ নাম্বার (পার্সোনাল): 01836790097