শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় খালের পাড়ে মিলল অটোচালক সাব্বিরের হাত-পা বাঁধা লাশ

মো: রাছেল, কচুয়া প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪, ১০:১১ পিএম
কচুয়ায় খালের পাড়ে মিলল অটোচালক সাব্বিরের হাত-পা বাঁধা লাশ

চাঁদপুরের কচুয়ায় নিখোঁজের একদিন পর উপজেলার সেঙ্গুয়া খালের পাড় থেকে সাব্বির হোসেন (১৮) নামের এক অটোরিকশা-চালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার( ২৫ জানুয়ারী) দুপুরে পালাখাল-আলিয়ারা সড়কের উত্তর সেঙ্গুয়া খালের পাড়ে হাত পা বাঁধা অবস্থায় তার লাশ স্থানীয়রা দেখতে পায়।

সংবাদ পেয়ে থানা পুলিশ ও পিবিআইয়ের ক্রাইম সিন ঘটনাস্থলে পৌছে হাত পা বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করে। সাব্বির উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের ভূঁইয়ারা গ্রামে নানা জিলানীর বাড়িতে মা জাহানারা বেগমকে নিয়ে বসবাস করতো। গত বুধবার দুপুর থেকে সে নিখোঁজ ছিলো।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাব্বির পেশায় অটোরিকশা চালক ছিলেন।

Model Hospital

গত বুধবার থেকে তার কোন খোঁজ-খবর না পেয়ে বৃহস্পতিবার সকালে কচুয়া থানায় একটি নিখোঁজ ডায়েরী করেন তার মা জানাহারা বেগম।

দুপুরের দিকে খবর আসে হাত পা বাঁধা অবস্থায় উত্তর সেঙ্গুয়া খালের পাড় লাশ পড়ে রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সাব্বিরের মা জাহানারা বেগম জানান, আমি আমার ছেলেকে নিয়ে বাবার বাড়ি ভূঁইয়ারা গ্রামে বসবাস করি। আমার ছেলে ভাড়া চালিত অটোরিকশা চালক। সাব্বির বুধবার বাড়ি থেকে দুপুরের খাবার খেয়ে অটোরিকশা নিয়ে বের হয়ে আর বাড়ি ফিরে আসে নাই।

বিভিন্ন স্থানে খোঁজার পর তাকে না পেয়ে রাতেই থানায় অবহিত করা হয়।

বৃহস্পতিবার সকালে সাব্বিরের মা জাহানারা বেগম কচুয়া থানায় একটি নিখোঁজ ডায়েরী দায়ের করেন। পরে দুপুরের দিকে খবর পাই সেঙ্গুয়া খালের পাড় হাত পা বাঁধা অবস্থায় একটি লাশ পড়ে রয়েছে। ছুটে গিয়ে দেখি আমার ছেলে সাব্বিরের লাশ।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান বলেন, লাশ উদ্ধার করে চাঁদপুর সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে-দূর্বৃত্তরা চালককে হত্যার পর ব্যাটারিচালিত অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে গেছে।

এ ঘটনায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

হাজীগঞ্জে ১১ মাসের রামিছার চোখে টিউমার, সাহায্যের আবেদন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১১:০৭ পিএম
হাজীগঞ্জে ১১ মাসের রামিছার চোখে টিউমার, সাহায্যের আবেদন

হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ পাচৈই গ্রামের দিনমজুর মীর হোসেন গাজীর অসহায় পরিবারের ১১ মাসের কোলের সন্তান রামিছা আক্তারের বাম চোখে ধরা পড়েছে টিউমার। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দ্রুত উন্নত চিকিৎসার প্রয়োজন, যার জন্য বিপুল অর্থের দরকার। হতদরিদ্র এই পরিবার শিশুটির চিকিৎসার খরচ চালাতে হিমসিম খাচ্ছে।

​আপনাদের একটু সহানুভূতি ও সহায়তায় পারে শিশুটিকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে। কোনো সহৃদয় ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি শিশুটির পাশে এগিয়ে আসেন, তবে হয়তো সে নতুন জীবন ফিরে পাবে। আসুন, আমরা মানবতার ডাকে সাড়া দিই।

​সাহায্য পাঠানোর ঠিকানা: আপনার অনুদান পরিবারের সরাসরি নিচে দেওয়া বিকাশ নাম্বারে পাঠাতে পারেন:
​বিকাশ নাম্বার (পার্সোনাল): 01836790097