শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

আজ সকাল ১০ টায় হাজীগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে দাফন

অনারারী ক্যাপ্টেন জহিরুল হক পাঠানের চির বিদায়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪, ১০:৪৪ পিএম
অনারারী ক্যাপ্টেন জহিরুল হক পাঠানের চির বিদায়

মহান স্বাধীনতা যুদ্ধের ২ নং সেক্টরের সাব সেক্টর কমান্ডার ও পাঠান বাহিনীর প্রধান অনারারী ক্যাপ্টেন বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক পাঠান (৯০) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

তিনি হাজীগঞ্জ উপজেলার অলিপুর পাঠান বাড়ির মৃত আব্দুল গনি পাঠানের সন্তান। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা সন্তান, নাতী নাতনীসহ বহু আত্বীয়-স্বজন রেখে গেছেন।

মরহুমের পারিবারিক সূত্রে জানা যায়, তিনি শনিবার (২৭ জানুয়ারী) রাজধানীর জুরাইনের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেন।

এ দিন রাত ৮ টায় জুরাইন এলাকার মসজিদে প্রথম জানাজা শেষে গ্রামের বাড়ি অলিপুরে নিয়ে আসা হবে। বোরবার (২৮ জানুয়ারী) সকাল ১০ টায় মরহুমের হাতে গড়া শিক্ষা প্রতিষ্ঠান অলিপুর উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান পরবর্তী সময়ে ২য় জানাজা শেষে অলিপুর পাঠান বাড়ির পারিবারিক গোরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে।

Model Hospital

প্রসঙ্গত, মহান মুক্তিযুদ্ধের ২নং সেক্টরের সাব সেক্টর কমান্ডার অনারারী ক্যাপ্টেন ও পাঠান বাহিনীর প্রধান জহিরুল হক পাঠান ছিলেন। পাক বাহিনীর কাছে এক আতঙ্কের নাম। যুদ্ধকালীন সময়ে মুক্তিযোদ্ধাদের কাছে তিনি ছিলেন বিশ্বস্ত ও সাহসী। ছিলেন শক্ত মনোবলের এক যোদ্ধা।

তিনি হাজীগঞ্জের বিস্তৃত এলাকায় মুক্তিবাহিনীকে নেতৃত্ব দিয়েছন।

হাজীগঞ্জে ১১ মাসের রামিছার চোখে টিউমার, সাহায্যের আবেদন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১১:০৭ পিএম
হাজীগঞ্জে ১১ মাসের রামিছার চোখে টিউমার, সাহায্যের আবেদন

হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ পাচৈই গ্রামের দিনমজুর মীর হোসেন গাজীর অসহায় পরিবারের ১১ মাসের কোলের সন্তান রামিছা আক্তারের বাম চোখে ধরা পড়েছে টিউমার। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দ্রুত উন্নত চিকিৎসার প্রয়োজন, যার জন্য বিপুল অর্থের দরকার। হতদরিদ্র এই পরিবার শিশুটির চিকিৎসার খরচ চালাতে হিমসিম খাচ্ছে।

​আপনাদের একটু সহানুভূতি ও সহায়তায় পারে শিশুটিকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে। কোনো সহৃদয় ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি শিশুটির পাশে এগিয়ে আসেন, তবে হয়তো সে নতুন জীবন ফিরে পাবে। আসুন, আমরা মানবতার ডাকে সাড়া দিই।

​সাহায্য পাঠানোর ঠিকানা: আপনার অনুদান পরিবারের সরাসরি নিচে দেওয়া বিকাশ নাম্বারে পাঠাতে পারেন:
​বিকাশ নাম্বার (পার্সোনাল): 01836790097