সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

শাহরাস্তিতে বিএনপি’র স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার মাঠে যারা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১, ৪:১৪ পিএম
শাহরাস্তিতে বিএনপি’র স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার মাঠে যারা

মোঃ মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে রাত পোহালে ভোট। এরই মধ্যে বিএনপি’র দলীয় সিদ্ধান্তের বাইরে এসে চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে অন্তত ১৩ জন নেতা বিভিন্ন প্রতীকে অংশগ্রহণ করছে। গত নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকের ৪জন বিজয়ী বর্তমান চেয়ারম্যান এ নির্বাচনের মাঠে রয়েছে।এদের কয়েকজন মুল লড়াইয়ের শক্ত অবস্থানেও রয়েছেন। এ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের ১০ জনসহ ৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উপজেলার ১০ ইউপির মধ্যে টামটা উত্তর ইউপিতে বিএনপির প্রথমদিকে দুজন প্রার্থী থাকলেও কৌশলগত কারণে তারা সরে দাঁড়িয়েছেন। এছাড়া এছাড়া অবশিষ্ট ৯টি ইউপিতেই বিএনপির প্রার্থীরা আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করছেন। শুক্রবার প্রচারণার শেষ দিন পর্যন্ত নেতা-কর্মী-সমর্থকদেরকে নিয়ে সমগ্র উপজেলার নির্বাচনী ইউপিতে চষে বেড়িয়েছেন।

অংশগ্রহণকারী চেয়ারম্যান প্রার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, দলীয়ভাবে অংশগ্রহণ না থাকলেও স্বতন্ত্র প্রার্থীদের সেভাবে বাধা নেই। তাই তারা ক্ষমতার বিকেন্দ্রীকরণের সূতিকাগার গ্রামীণ জনপদের ইউপি গুলোতে অন্তত বিএনপি’র কান্ডারী হিসেবে জনগণের পাশে থাকতে চাইছেন বলে স্থানীয় নীতিনিদ্ধারকরা জানান। পাশাপাশি তারা নির্বাচনে অবাধ ও সুষ্ঠু পরিবেশ বিরাজ করলে জয়ের ব্যাপারে তারা শতভাগ আশাবাদী। বিভিন্ন সূত্রে জানা গেছে, উপজেলায় রায়শ্রী উত্তর ইউপির দুইবারের বর্তমান সফল চেয়ারম্যান উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আনারস প্রতীকের প্রার্থী মোঃ সেলিম পাটোয়ারী লিটন।

রায়শ্রী দক্ষিণ ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে মাঠে প্রচারণা চালাচ্ছেন ইউনিয়ন যুবদল নেতা মোঃ মাহবুব আলম। একই ইউনিয়নে ঘোড়া প্রতীক নিয়ে বর্তমান চেয়ারম্যান মোঃ আবু হানিফ ও মোটরসাইকেল প্রতীক নিয়ে মোঃ আবুল বাসার মাঠে রয়েছেন।
মেহের উত্তর ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে মাঠে প্রচারণা চালাচ্ছেন বিএনপি নেতা মোঃ জহিরুল ইসলাম, একই ইউনিয়নে সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা মোঃ সাইফুল ইসলাম চশমা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। মেহের দক্ষিণ ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে মাঠে প্রচারণা চালাচ্ছেন বিএনপি নেতা কাজী মোঃ জাহাঙ্গীর আলম। সূচীপাড়া উত্তর ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে মাঠে প্রচারণা চালাচ্ছেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মোঃ হাবীবুর রহমান পাটোয়ারী। সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নে চশমা প্রতীক নিয়ে মাঠে প্রচারণা চালাচ্ছেন বিএনপি নেতা বর্তমান চেয়ারম্যান মোঃ আঃ রশিদ, একই ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে মাঠে রয়েছেন সাবেক বিএনপি নেতা মোঃ শেখ ফরিদ। চিতোষী পশ্চিম ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে মাঠে রয়েছেন উপজেলা বিএনপি নেতা ও বর্তমান চেয়ারম্যান মোঃ জোবায়েদ কবির বাহাদুর।

Model Hospital

চিতোষী পূর্ব ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে মাঠে রয়েছেন বিএনপি নেতা মোঃ আলম বেলাল। টামটা দক্ষিণ ইউনিয়নে সাবেক ছাত্রদল নেতা তোফায়েল আহমেদ সোহেল মোটরসাইকেল প্রতীক নিয়ে মাঠে রয়েছেন। নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে রায়শ্রী উত্তর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম পাটোয়ারী লিটন বলেন, দল নির্বাচনে অংশগ্রহণ না করলেও, স্থানীয় জনগণের চাহিদা বেগম খালেদা জিয়ার মুক্তি তারেক রহমানের রাজনৈতিক পথ সুগম করতে আমরা নিজস্ব সিদ্ধান্ত মাঠে রয়েছি।

উপজেলা বিএনপি নেতা ও চিতোষী পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জোবায়েদ কবির বাহাদুর বলেন, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে নির্বাচনে অংশ করছেন। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে তার বিজয় নিশ্চিত বলে জানান। শাহরাস্তি পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক মোঃ ফারুক হোসেন মিয়াজী বলেন, ইউপি নির্বাচনে দলীয়ভাবে সিদ্ধান্ত না থাকলেও যেকোনো জনপ্রিয় ব্যক্তি চাইলে অংশগ্রহণ করতে পারেন।

এদিকে ২৬ ডিসেম্বর ৪র্থ ধাপের এ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলার ১০ টি ইউনিয়নে ৫৫ জন চেয়ারম্যান প্রার্থী, ৯৪ জন সংরক্ষিত নারী সদস্য প্রার্থী ও ৩৯৬ জন সাধারন সদস্য পদপ্রার্থী এতে অংশ নিচ্ছেন। ১০ ইউনিয়নের মধ্যে রায়শ্রী উত্তর ও দক্ষিণ ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হবে।

উপজেলার ১০টি ইউপিতে ৯১টি ভোটকেন্দ্রে ৪শ৪০টি ভোটকক্ষে ৭৭হাজার ৯শ৭০জন পুরুষ ৭৭হাজার৪শ৪০ নারী ভোটার সহ সর্বমোট ১লক্ষ৫৫ হাজার ৪শ ১০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ এম
‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

কুমিল্লা টাউন হলে আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, আল্লামা আনম মাসউদ হোসাইন আল-কাদেরী ও সাংগঠনিক সচিব পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী।

আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শ ভিত্তিক কুমিল্লার সকল দরবার ও খানেকার প্রতিনিধি, সংগঠনের নেতৃবৃন্দ এবং পীর মাশায়েখ ও ওলামায়ে কেরামের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকালে ঐতিহ্যবাহী কুমিল্লা টাউন হলের মুক্তিযোদ্ধা কর্নারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কো-চেয়ারম্যান পীরে তরিকত শায়খ আবু সুফিয়ান আবেদী আল-কাদেরী।

গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের যুগ্ম মহাসচিব বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী ও আল্লামা আ ন ম মাসউদ হোসাইন আল-কাদেরী, কো-চেয়ারম্যান পীরে তরিকত মুফতি কাজী মোহাম্মদ মহিউদ্দিন লতিফি, প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত মুফতি এসএম সাকিউল কাউসার, সাংগঠনিক সম্পাদক পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী, ঐতিহ্যবাহী কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব শাহজাদা শেখ গোলাম আব্দুল কাদের কাওকাব, কুমিল্লা কেন্দ্রীয় মসজিদ ও ঈদগাহর খতিব, কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা মুফতি ইব্রাহিম আল-কাদেরী, বখশিয়া দরবার শরীফের পীর সাহেব কুতুবউদ্দিন বখশী শাহেদী, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মাওলানা এএইচএম আহসান উল্লাহ, পীরে তরিকত মাওলানা মুফতি মহিউদ্দিন সুফি, এস একে এম মোস্তাফিজুর রহমান, মাওলানা সোহরাব হোসেন জালালী প্রমুখ। পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সাদেকুর রহমান খান ও বিশিষ্ট যুব নেতা জাবের হোসাইন।

এই মতবিনিময় সভায় কুমিল্লার সকল তরিকতপন্থী দরবারের পীর সাহেব এবং খানেকার প্রতিনিধি, আহলে সুন্নাতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বতঃস্ফূর্ত এই মতবিনিময় সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, আজকের এই মতবিনিময় সভায় ব্যাপক উপস্থিতি কুমিল্লা আহলে সুন্নাত ওয়াল জামাআতের জন্য একটা মাইলফলক হয়ে থাকবে।

Model Hospital

আজকে ইতিহাস হয়ে গেলো। আজকের উপস্থিতি প্রমাণ করে কুমিল্লা মহানগর এবং জেলায় আহলে সুন্নাত ওয়াল জামাআত ইতিহাস সৃষ্টি করবে। নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে এখনও যে কয়জন বিচ্ছিন্নভাবে আছেন, তাঁদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে কিছু করার সুযোগ নেই। কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেহ কিছু করলে তা গ্রহণযোগ্য হবে না। তারা বিচ্ছিন্ন হিসেবেই থাকবে।

নেতৃবৃন্দ সহসা বিশাল আয়োজনে স্মরণকালের সেরা কাউন্সিল অধিবেশনের মাধ্যমে কুমিল্লা মহানগর এবং জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের শক্তিশালী কমিটি গঠন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সবশেষে মিলাদ কিয়াম ও তবররুক বিতরণের মধ্য দিয়ে মতবিনিময় সভা শেষ হয়।