বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় ভাইস-চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন যুবলীগ নেতা শাহজালাল

মো: রাছেল, কচুয়া প্রকাশিত: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:৪৪ পিএম
কচুয়ায় ভাইস-চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন যুবলীগ নেতা শাহজালাল

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে কচুয়ায় উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আবারও প্রার্থী ঘোষণা দিলেন কচুয়া উপজেলা আওয়ামী যুব-লীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালাল।

নির্বাচনের তফসিল আজ মঙ্গলবার বিকালে ইসি সচিব মোহাম্মদ জাহাংগীর আলম সাংবাদিকদের প্রেস ব্রিফিংয়ে তিনি জানান- ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ৪ ধাপে অনুষ্ঠিত হবে, ভোট গ্রহন শুরু ৪ মে থেকে।

প্রথম ধাপে ৪ মে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোট হবে। দ্বিতীয় ধাপে ভোট ১১ মে । তৃতীয় ধাপ ১৮ মে ও চতুর্থ ধাপে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে ২৫ মে। ধারণা করা হচ্ছে, কচুয়া তৃতীয় ধাপ ১৮ মে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে ঘিরে প্রার্থীদের মধ্যে হিড়িক পরে গেছে। চেয়ারম্যান পদে প্রার্থীর চেয়ে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীর সংখ্যাই বেশি। গত উপজেলা নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছিলেন শাহাজালাল প্রধান।

তিনি দাবি করেন, স্থুল কারচুপির মাধ্যমে তাকে ওই নির্বাচনে হারানো হয়েছে। এবার তিনি আটঘাট বেঁধে নির্বাচনে প্রার্থীতা ঘোষণা দিলেন। বিষয়টি তিনি প্রতিবেদকের মাধ্যমকে নিশ্চিত করেছেন।

Model Hospital

তিনি বলেন- আমি আবারও প্রার্থী হচ্ছি ভাইস-চেয়ারম্যান পদে, আমি গত নির্বাচনেও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচন করেছি। আপনারা আমাকে ও সমর্থন করেছেন। আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা বোধ রয়েছে। সেই আশা ও বিশ্বাসের জায়গা থেকে আমি আবারও ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করছি। আমি বলবো কচুয়াবাসী আপনারা আমার জন্য দোয়া করবেন এবং সমর্থন দিবেন, আমি আপনাদের পাশে অতিতে যেভাবে যুবলীগের নেতৃত্বে আপনাদের পাশে ছিলাম ভবিষ্যৎতে ও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।

তিনি বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করে ছাত্র-জীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতির করে আসছেন। চাঁদপুর-১ কচুয়া নির্বাচনী আসনের এমপি বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ এমপির হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাবেন, উপজেলা আওয়ামী যুব লীগের নেতৃবৃন্দদের সাথে সব সময় যোগাযোগ অব্যাহত রাখছেন। আমি আমার ভোটারদের সাথে যোগাযোগ শুরু করে দিয়েছি, আজ নির্বাচনী তফসিল ঘোষনা করা হয়েছে সক্রিয় ভাবে আমি মাঠে নেমে পড়েছি। আমি বিগত দিনে আপনাদের পাশে থেকে আপনাদের সুখে দুঃখে ছিলাম, ভবিষ্যৎতে ও আপনাদের সুখে দুঃখে থাকবো।

তিনি আরো বলেন, আমার রাজনীতিক ক্যারিয়ারে কোন চাঁদা বাজি, ট্রেন্ডার বাজি, জমি দখল করার মত কোন কেলেঙ্কাকারি নেই। কেউ যদি আমার বিরুদ্ধে কোন অভিযোগ তুলতে পারেন, তাহলে আমি রাজনীতি থেকে বিদায় জানাবো। আজ এসেছি আপনাদের মাঝে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমি ভাইস-চেয়ারম্যান পদে আবারও প্রার্থীতা ঘোষণা করছি এবং আপনাদের সকলের দোয়া ও সমর্থন চাই।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital